Prosenjit Chatterjee

ভ্রাতৃসম রাহুলের প্রয়াণে টলিউডে অস্থির সময়, শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ

আগামী ৯ এপ্রিল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'-এর ব্যানারে 'অভিমান' সিনেমার শুটিং শুরু করার কথা ছিল প্রসেনজিতের। কিন্তু এই কঠিন সময়ে শুট করতে মন সায় দেয়নি ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র'র।

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৯:৫৬

options
link
ভ্রাতৃসম রাহুলের প্রয়াণে টলিউডে অস্থির সময়, শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ
টলিউডে অস্থির সময় শুটিং বাতিল করলেন প্রসেনজিৎ। ছবি- ফেসবুক

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল বাংলা সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যান্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। টলিউডের অগ্রজরা অনুজদের আগলে রাখছেন, ভরসা জোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরামকেও দফায় দফায় বৈঠকে বসতে হচ্ছে। এমন টালমাটাল পরিস্থিতিতে শুটিং বাতিল করলেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Advertisement

রাহুলের মৃত্যুতে বাংলা সিনেপাড়ায় এইমুহূর্তে যে শূন্যতার সৃষ্টি হয়েছে কিংবা শিল্পীদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেজন্য অভিভাবক হিসেবে উদ্বেগের মধ্য দিয়ে কাটাচ্ছেন ‘ইন্ডাস্ট্রি’। আর্টিস্ট ফোরামের সিনিয়র সদস্য হিসেবে মঙ্গলবারের বৈঠকেও তাঁর কাছে একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন অনেকে। দেব যেমন টলিউডে নিষিদ্ধ শিল্পীদের ফেরাতে প্রসেনজিতের শরণাপন্ন হয়েছেন, তেমনই ম্যাজিক মোমেন্টস প্রযোজিত বন্ধ হওয়া একাধিক ধারাবাহিকের অভিনেতারা সমস্যার সুরাহার জন্য বুধবার তাঁর দ্বারস্থ হয়েছেন।

আগামী ৯ এপ্রিল যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’-এর ব্যানারে ‘অভিমান’ সিনেমার শুটিং শুরু করার কথা ছিল প্রসেনজিতের। কিন্তু রাহুলের মৃত্যুতে বাংলা সিনেপাড়ায় এইমুহূর্তে যে শূন্যতার সৃষ্টি হয়েছে কিংবা শিল্পীদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেজন্য অভিভাবক হিসেবে উদ্বেগের মধ্য দিয়ে কাটাচ্ছেন ‘ইন্ডাস্ট্রি’। গোড়া থেকেই ‘বুম্বাদা’কে ঢাল হিসেবে পাশে পেয়েছেন অনুজ শিল্পীরা। আর্টিস্ট ফোরামের সিনিয়র সদস্য হিসেবে মঙ্গলবারের বৈঠকেও তাঁর কাছে একাধিক সমস্যার কথা তুলে ধরেছেন অনেকে। দেব যেমন টলিউডে নিষিদ্ধ শিল্পীদের ফেরাতে প্রসেনজিতের শরণাপন্ন হয়েছেন, তেমনই ম্যাজিক মোমেন্টস প্রযোজিত বন্ধ হওয়া একাধিক ধারাবাহিকের অভিনেতারা সমস্যার সুরাহার জন্য বুধবার তাঁর দ্বারস্থ হয়েছেন। এমতাবস্থায় ভ্রাতৃসম রাহুলের আকস্মিক প্রয়াণের শোক সামলে অভিনেতার পক্ষে শুটিং করা সম্ভব নয় বলেই জানা গিয়েছে। সেই প্রেক্ষিতেই আপাতত যিশু প্রযোজিত ‘অভিমান’-এর শুটিং বাতিল করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Prosenjit Chatterjee in producer jisshu sengupta's film abhiman
‘অভিমান’ ছবির শুভ মহরতের সময়কার ছবি। কৌশিক দত্ত।

সূত্রের খবর, বৃহস্পতিবার মহাজাতি সদনে ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমার শুটিং করার কথা ছিল অভিনেতার। কিন্তু টলিপাড়ার এই অস্থির সময়ে আগাম ভেন্যু বুক করেও শুটিং পিছোতে হল প্রযোজনা সংস্থাকে। জানা গিয়েছে, প্রসেনজিৎ, যিশু ও সৌরভরা সম্মিলিতভাবেই শুটিং বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। প্রযোজক সৌরভ দাস জানিয়েছেন, রাহুল বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত‍্যুশোক থেকে এখনও বেরোতে পারেননি বুম্বাদা, যিশু সেনগুপ্ত এবং তিনি। কাজে ফেরার মতো মানসিক অবস্থাও এইমুহূর্তে নেই তাঁদের। তাই পরবর্তীতে আবারও শুটিং শিডিউল ঠিক করা হবে।

Advertisement

এদিকে ম্যাজিক মোমেন্টস নিষিদ্ধ হওয়ায় খাঁড়ার কোপ পড়েছে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের ‘চিরসখা’-সহ একাধিক সিরিয়ালের উপরেও। আচমকা সম্প্রচার বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সিরিয়ালের অভিনেতা, কলাকুশলীরা পড়েছেন মহাবিপাকে! কীভাবে পেট চলবে? সেই উদ্বেগ নিয়েই বুধবার টেকনিশিয়ানস স্টুডিওতে এক বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। সূত্রের খবর, বৈঠকে অভিভাবকসম অভিনেতার কথায় আপাতত স্বস্তি পেয়েছেন ‘নিষিদ্ধ’ ধারাবাহিকের অভিনেতারা। প্রসেনজিৎকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় সেকথা তুলে ধরেছেন রাজা গোস্বামী, ভিভান ঘোষরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.