‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা বদল নিয়ে সরগরম টেলিপাড়া! দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের দু’দশকের সিংহাসনে নাকি এবার ভাগ বসাতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও গত দেড় সপ্তাহ ধরে সেটা জল্পনা স্তরেই ছিল, তবে সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর নয়া মরশুমের টিজার ভাগ করে নিয়ে সিলমোহর বসিয়েছেন স্বস্তিকা (Swastika Mukherjee)। শোয়ের এহেন মুখবদল নিয়েই দর্শকমহলে হইচই! একাংশ স্বস্তিকাকে স্বাগত জানালেও আরেকাংশ আবার রচনার ‘লিগ্যাসি’ মনে করিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেত্রীকে। এবার সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খুলে কার্যত বোমা ফাটালেন রচনা।
আরও পড়ুন:
“ওদের প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তেও কেউ হতে পারে, সেটা ওরা করে দেখাক। সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।….”
বিগত একযুগেরও বেশি সময় ধরে ‘দিদি নম্বর ১’-এর মুখ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নারীকেন্দ্রিক এই রিয়ালিটি শোয়ের সুবাদে এযাবৎকাল বাংলার দর্শকমহলে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। অভিনেত্রী নয়, বরং বাঙালির ঘরে ঘরে প্রিয় ‘দিদি’ হিসেবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন রচনা। কিন্তু এবার তাতে ছন্দপতন কেন? শোয়ের মুখবদল নিয়ে সরাসরি নির্মাতাদের কোর্টে বল ঠেলে রচনার মন্তব্য, “ওদের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে যে, রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তেও কেউ হতে পারে, সেটা ওরা করে দেখাক। সেটা দেখার অপেক্ষাতেই রয়েছি। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি। আমার অবদান ছিল বলেই ‘দিদি নম্বর ওয়ান’ শো আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল।” এখানেই অবশ্য থামেননি তিনি। টিমের সকলকে শুভেচ্ছা জানিয়ে রচনার সংযোজন, “ওঁদের এবার প্রমাণ করতে হবে গোটা বাংলার কাছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন।”

আর ‘নতুন দিদি’ স্বস্তিকাকে নিয়ে কী মত? এপ্রসঙ্গে সাংসদ অভিনেত্রীর মন্তব্য, “স্বস্তিকার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। আমরা খুব ভালো সহকর্মীও। ওঁর প্রতি অনেক শুভেচ্ছা রইল। আশা করি, দর্শক ওকেও খুব ভালোভাবে গ্রহণ করবে। এই অনুষ্ঠান যেন বরাবরের মতোই জনপ্রিয়তা পায়, সফল হয়, আমি সেটাই চাই।” কিন্তু কেন দিদি নম্বর ওয়ান থেকে সরে দাঁড়ালেন? রচনার মন্তব্য, “আমার কাজের চাপ একটা কারণ তো বটেই, তবে এটা কিন্তু চ্যানেলের সিদ্ধান্ত। ওরা এই শো’টিকে নতুনভাবে ঢেলে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপর তো আমি কিছু বলতে পারি না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইএসএল চালিয়ে লাভ হচ্ছে? জনমত জানতে সমীক্ষা শুরু কর্তৃপক্ষের, রইল ফর্ম ফিলাপের লিঙ্ক
-
স্বপ্নে বারবার পুলিশ দেখে ঘুম ভাঙছে? শুভ না অশুভ সংকেত, কী বলছে স্বপ্নশাস্ত্র
-
বছর শুরুতে মৃত্যু হয়েছিল অজিত পওয়ারের, সেই বারামতিতে ফের বিমান দুর্ঘটনা
-
গাল টেপার ছলে যৌন হেনস্তা! বাধা দিলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে ‘মারধর’, কাঠগড়ায় পুলকার চালক
-
চোট-আঘাতে মিনি হাসপাতাল টিম ইন্ডিয়া! ‘দোষ’ কার? অবশেষে মুখ খুললেন ভিভিএস লক্ষ্মণ