সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যুষা বন্দোপাধ্যায় মৃত্যু রহস্যে নয়া মোড়৷ তাঁর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় মূল অভিযুক্ত রাহুল রাজ সিং নাকি প্রত্যুষাকে জোর করে দেহব্যবসায় নামাতে চেয়েছিলেন৷
সূত্রের খবর, শেষবার যখন প্রত্যুষা রাহুলের সঙ্গে মিনিট তিনেকের জন্যে ফোনে কথা বলেছিলেন, তখন অভিনেত্রীর রাহুলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়৷ ফোনে তিনি রাহুলকে বলেছিলেন, মুম্বইয়ে তিনি অভিনয় করতে এসেছিলেন৷ কিন্তু রাহুলের জন্য তিনি নিজেকে বিক্রির পর্যায়ে পৌঁছে গিয়েছেন৷ ফোনে কথা বলার সময় তিনি ‘প্রস্টিটিউশন’ শব্দটি উল্লেখ করেন বলেও জানা গিয়েছে৷ প্রত্যুষার আইনজীবী নীরজ গুপ্তার দাবি, এই টেলিফোন কথোপকথন থেকে একটি বিষয় পরিষ্কার, রাহুল প্রত্যুষাকে জোর করে দেহব্যবসায় নামিয়েছিলেন৷
ফোনের দ্বিতীয় অংশে দেখা গিয়েছে, প্রত্যুষা রাহুলকে বলেছিলেন, ‘তুমি আমার নাম ব্যবহার করছ৷ আমার বাবা-মায়ের নামে মিথ্যা কথা রটাচ্ছ’৷
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দোপাধ্যায়৷ এরপরই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় প্রত্যুষার বয়ফ্রেন্ডকে৷ বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে হরমন-স্মৃতিদের ম্যাচ উপভোগ বিরাট-অনুষ্কার, ভারত হারলেও লর্ডসে ‘হিট’ বিরুষ্কা মোমেন্ট
-
বসের আদেশে টাকা পাঠাতেই গায়েব ৩.৫ কোটি! কেমন করে নিজেকে বাঁচাবেন সাইবার প্রতারণার কবল থেকে?
-
খামেনেইয়ের রক্তচক্ষু উড়িয়ে মার্কিন ব্রিগেডের সঙ্গে হ্যান্ডশেক! বিশ্বকাপ বিদায়ের পর চর্চায় ‘শান্তিপ্রিয়’ ইরান
-
মেসির হাতে কাপ দেখছেন না পেকেরম্যান, রোনাল্ডোকে নিয়েও আশাবাদী নন কিংবদন্তি কোচ
-
মহরমের সম্প্রচারে ভাবাবেগে আঘাত! পাকিস্তানে সাময়িক বন্ধ জিও টিভির সম্প্রচার