পাকিস্তানের অন্যতম বৃহৎ বেসরকারি সংবাদ চ্যানেল জিও নিউজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ১৫ দিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ থাকবে। জানানো হয়েছে মহরমের সময় এমন অনুষ্ঠান সেখানে প্রচারিত হয়েছে তা দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। আর এই পরিস্থিতিতে জিও টিভির সম্প্রচারে ১৫ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ইসলাম ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। যা বছরের চারটি পবিত্র মাসের অন্যতম।
‘পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটি’ তথা পেমরার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, অনুষ্ঠানটির নাম ‘সফর-এ-ইশক’। ২৬ জুন সম্প্রচারিত ওই অনুষ্ঠানে মহরম ও কারবালার ঘটনাবলির যে ভিশ্যুয়াল উপস্থাপনা, তা নিয়েই বিতর্ক। আসলে সুন্নি ও শিয়া ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই উপস্থাপনা নিয়ে ভিন্নমত থাকায় তা একটি সংবেদনশীল বিষয়। তাই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পেমরা এটা পরিষ্কার করেনি ঠিক কোন দৃশ্য নিয়ে তাদের আপত্তি রয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জিও নিউজের বিরুদ্ধে অভ্যন্তরীন তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এহেন পরিস্থিতিতে প্রতিক্রিয়ায় জিও নিউজ তাদের সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনুষ্ঠানটি সরিয়ে। রবিবারই এই বিষয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করা হয়েছে। সেই সঙ্গেই মহরমের বিশেষ অনুষ্ঠান প্রচারের সময় একটি ‘সম্পাদকীয় ত্রুটি’র কথা স্বীকার করেছে তারা। প্রচারিত অনুষ্ঠানটির জন্য দুঃখপ্রকাশও করেছে তারা। উল্লেখ্য, জিও নিউজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় উর্দু সংবাদ চ্যানেল। এই প্রতিষ্ঠানে দেড়হাজারেরও বেশি কর্মী কর্মরত রয়েছেন। এদিকে সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা রোধ করতে পাকিস্তান সাধারণত মহরমের মাসে কঠোর নিরাপত্তা নেয়। সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্টের উপরে নিবিড় নজরও রাখা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও