Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Bengaluru

বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীকে নৈশভোজে ডেকে কুপিয়ে খুন করলেন প্রেমিক!

নিহত তরুণীর নাম অঞ্জলি। কর্মসূত্রে রাজীবের সঙ্গে আলাপ হয় তাঁর। গত তিন-চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন যুগল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৫:৫৪

options
link
বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীকে নৈশভোজে ডেকে কুপিয়ে খুন করলেন প্রেমিক! zoom
প্রতীকী ছবি। এআই দ্বারা নির্মিত।
Advertisement

পরিবারের চাপে বিয়েতে রাজি হননি তরুণী, এই ‘অপরাধে’ তাঁকে নৈশভোজে ডেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন প্রেমিক। বিয়ে নিয়ে তর্কবিতর্কের পরেই তরুণীর উপর হামলা চালান অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অঞ্জলি। কর্মসূত্রে রাজীবের সঙ্গে আলাপ হয় তাঁর। গত তিন-চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন যুগল। যদিও অঞ্জলির পরিবার পছন্দ করত না রাজীবকে। এরপরেও বারবার অঞ্জলি ও তাঁর পরিবারকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করেছিল রাজীব। ইদানীং বাবা-মায়ের চাপে অঞ্জলি তাঁকে এড়িয়ে চলতে শুরু করেছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার সন্ধ্যায় অঞ্জলিকে নৈশভোজে ডাকেন রাজীব। নতুন করে বিয়ের প্রসঙ্গ তোলেন তিনি। এই নিয়ে তাদের মধ্যে তুমুল তর্কবিতর্ক হয়। এক সময় অঞ্জলি রেস্তরাঁ ছেড়ে নিজের মতো হাঁটা দেন। অভিযোগ, সেই সময় তাঁর পিছু নেয় রাজীব। একসময় ধারাল ছুরি দিয়ে গলায় কোপ বসান তিনি। আশঙ্কাজনক তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর। অন্যদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করেছে অভিযুক্ত রাজীব। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.