Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Venezuela

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার সহায়তায় ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার III বিমান দিল্লি থেকে কারাকাস পৌঁছেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৪:৪১

options
link
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ পাঠাল ভারত, তৈরি অস্থায়ী হাসপাতাল zoom
ভেনেজুয়েলায় ত্রাণ পাঠাল ভারত।

ভূমিকম্পে তছনছ হয়ে যাওয়া ভেনেজুয়েলায় সাহায্যের হাত বাড়িয়ে ‘অপারেশন আমিস্তাদ’ শুরু করেছে ভারত। এই অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলায় ৬৬ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত সরকার। শুধু তাই নয়, আহতদের চিকিৎসার লক্ষ্যে অস্থায়ী হাসপাতালও তৈরি করা হয়েছে ভারতের তরফে। রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

এদিন সোশাল মিডিয়ায় বিদেশমন্ত্রী জয়শংকর লেখেন, ‘ভেনেজুয়েলার বিপদে ভারত সরকারের তরফে মানবিক সহায়তা পাঠানো হয়েছে। অপারেশন আমিস্তাদের আওতায় ফিল্ড হাসপাতাল তৈরির পাশাপাশি ত্রাণ সামগ্রী, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে। আমাদের বিশ্বাস এই মানবিক সহায়তা দেশটির ভূমিকম্প-পরবর্তী ত্রাণ প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।’ পাশাপাশি ভারতের তরফে পাঠানো মানবিক সহায়তার একাধিক ছবিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিদেশমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেশের বায়ুসেনার তরফেও সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার সহায়তায় ভারতীয় বায়ুসেনার দুটি সি-১৭ গ্লোবমাস্টার III বিমান দিল্লি থেকে কারাকাস পৌঁছেছে। ১৪,০০০ কিলোমিটারেরও বেশি আকাশপথ ২৩ ঘণ্টায় অতিক্রম করে ৬৬ টন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে ভারতীয় সেনার একটি ফিল্ড হাসপাতাল, ৩৫ টনেরও বেশি ত্রাণ সামগ্রী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম এবং দুটি ভীষ্ম কিউব। ‘অপারেশন আমিস্তাদ’-এর আওতায় শুক্রবার রওনা দিয়েছিল এই বিমানদু’টি। ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৪১ সদস্যের একটি উদ্ধারকারী দল রয়েছে বিমানে।

উল্লেখ্য, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে পরপর দু’টি বিধ্বংসী ভূমিকম্পে ভেনেজুয়েলায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৫০০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ অন্তত ১০ হাজার মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ত্রাণ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ভারতের ‘অপারেশন আমিস্তাদ’। স্প্যানিশ ভাষায় ‘আমিস্তাদ’ শব্দের অর্থ হল ‘বন্ধুত্ব’। বিশেষজ্ঞদের মতে, সাহায্যের হাত বাড়িয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার বার্তা দিতে চায় নয়াদিল্লি।

ভেনেজুয়েলায় ত্রাণ বোঝাই ভারতীয় বিমানের অবতরণ।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.