সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের আগেই সলমন খানের ‘সুলতান’-কে ধরাশায়ী করে দিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ আগাম বুকিংয়ের প্রথম দিন মাত্র দু’ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেল থালাইভার নতুন ছবির প্রথম তিন দিনের সব টিকিট৷
দেশের পাশাপাশি বিদেশেও ‘কাবালি’ জ্বরে ভুগছেন রজনী-ভক্তরা৷ কেবল মার্কিন মুলুকেই ৪০০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কাবালি’৷
এতেই থেমে নেই৷ জানা গিয়েছে মোট ১২,০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রজনীকান্তের ‘কাবালি’৷ ভাইজানের ‘সুলতান’ এতগুলি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি৷ স্বভাবতই রিলিজের পরিপ্রেক্ষিতে বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে ‘কাবালি’৷ আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত ‘কাবালি’৷ আর মুক্তির আগেই ২২ থেকে ২৫ তারিখ অবধি সিনেমার সমস্ত টিকিট বুকিং হয়ে গিয়েছে বলে খবর৷
ছবির প্রযোজক কলাইপুরি থানুর দাবি, মাত্র দু’দিনেই ২০০ কোটির ব্যবসা করে ফেলবে এই দক্ষিণ ভারতীয় ছবি৷ ইতিমধ্যে টিকিট বিক্রি থেকে শুরু করে স্যাটেলাইট রাইট ইত্যাদির নিরিখে ইতিমধ্যেই সে অঙ্ক প্রায় ছুঁয়ে ফেলেছে ছবিটি৷ প্রযোজক আরও জানিয়েছেন, তামিলনাড়ুতে ছবির টিকিটের মূল্য ১২০ টাকা বেঁধে দেওয়া হয়েছে৷ কিন্তু পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক এবং কেরালায় ৬০০ টাকাতেও বিক্রি হচ্ছে ‘কাবালি’-র টিকিট৷
জনপ্রিয়তার নিরিখে অভিনেতা রজনীকান্ত খুব সহজেই মাত করে দিতে পারেন বলিউডের যে কোনও বিখ্যাত অভিনেতাকে৷ ‘সুলতান’-এর দশগুণ বেশি আয় করবে ‘কাবালি’, এমনটাই দাবি করেছেন প্রযোজক৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের