সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও অনুপ জালোটা-জ্যাসলিন মাথারুকে নিয়ে আলটপকা মন্তব্য করেন তো কখনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে শেয়ার করেন ভিডিও। সব কিছু মিলিয়ে রাখি সাওয়ান্ত কিন্তু সব সময় পেজ থ্রি-র খবরে থাকেন। আর এবার রাখি সাওয়ান্ত যা করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা৷
View this post on InstagramAdvertisement
[পোশাক খুলতে বলেছিলেন বিবেক অগ্নিহোত্রী, বিস্ফোরক তনুশ্রী]
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন রাখি। বাথরুমে ঢুকে ভিডিও শুট করতে দেখা যায় তাঁকে। যেখানে মলত্যাগে সমস্যা হচ্ছে বলে ক্যামেরার সামনেই চিৎকার করতে শুরু করেন রাখি। শুধু তাই নয়, মাইক যতদিন আসবেন না, ততদিন রাখির এই সমস্যা হবে বলেও ওই ভিডিওতে বলতে শোনা যায় বলিউডের এই অভিনেত্রীকে। তবে কে এই মাইক, তা কিন্তু খোলসা করেননি রাখি। অভিনেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসার পর পরই তা ভাইরাল হয়ে যায়। ক্যামেরার সামনে রাখি কীভাবে এই ধরনের ভিডিও শেয়ার করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনদের একাংশ।
[পরের বছর বিয়ে করছেন আরবাজ খান?]
এদিকে সম্প্রতি নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। ‘হর্ন ওকে প্লিজ’-এর শুটিংয়ের সময় নানা নাকি তনুশ্রীকে যৌন হেনস্তা করেন। এমনই অভিযোগে সরব হন অভিনেত্রী। পাশাপাশি তিনি এও বলেন, ‘হর্ন ওকে প্লিজ’-এ যে আইটেম নম্বরের জন্য তনুশ্রী দত্তকে নেওয়া হয়েছিল, সেখান থেকে আচমকাই বাদ দেওয়া হয় তাঁকে। তনুশ্রী দত্তের জায়গায় নিয়ে আসা হয় রাখি সাওয়ান্তকে। কিন্তু, কেন তনুশ্রীর পরিবর্তে রাখিকে নিয়ে আসা হয়, সেটা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
সর্বশেষ খবর
-
জল্পনার অবসান, অবশেষে নির্বাচনী ময়দানে লিয়েন্ডার, কবে ভোটে লড়বেন অলিম্পিক পদকজয়ী?
-
নাদিমুলের ৬০ কোটির অবৈধ লেনদেনে হাওয়ালা যোগ! ২৪ ঘণ্টা পর তল্লাশি সেরে বেরল ইডি
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে