Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari

বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু

এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:০৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৮:০৩

options
link
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু zoom
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Advertisement

ঝটিকা সফরে আজ, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রতিবেশী নেপাল বিপর্যয়ে অশনি সংকেত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও। নেপালের পরিণতি থেকে শিক্ষা নিয়ে এবার চরম সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরের পাহাড়ি এলাকাগুলোয়। যে কোনও মুহূর্তে পাহাড়ে প্রকৃতির রুদ্ররূপ নেমে আসতে পারে, এই আশঙ্কা থেকে আগেভাগেই কোমর বেঁধে ময়দানে নামছে রাজ্যের সরকার। জানা গিয়েছে, এই বিষয়ে উত্তরকন্যায় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের বর্তমান প্রাকৃতিক ও ভৌগোলিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার কথা রয়েছে তাঁর।

এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড়ের পরিস্থিতি যে কোনও মুহূর্তে জটিল রূপ নিতে পারে।

সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি চলে যাবেন কালিম্পংয়ে। সেখানে টাউন হলে পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন। সারবেন প্রশাসনিক বৈঠকও। বাগডোগরা থেকে হেলিকপ্টারে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। কিন্তু আবহাওয়া খারাপ থাকলে সড়কপথেও যেতে পারেন তিনি। টাউন হলের অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই। ওই দিনই তিনি সমতলে ফিরে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করবেন। এই বিষয়ে কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ বলেন, “মঙ্গলবার টাউন হলে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে পাহাড়বাসীকে সরকারি সুবিধা প্রদান করবেন। তারপর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। কালিম্পংয়ের পর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, কেবল উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনাতেই এই বৈঠক সীমাবদ্ধ থাকবে না। বরং আলোচনার মূল কেন্দ্রে থাকবে দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি। বিশেষ করে পাহাড়ের ধসপ্রবণ এলাকা, সংকীর্ণ ও বিপজ্জনক নদী-খাল এবং পাহাড়ি রাস্তার নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি দুর্যোগ নামার আগেই পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ জনবসতিগুলিতে কীভাবে দ্রুত সতর্কবার্তা পাঠানো যায়, তারজন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে। এদিকে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পাহাড়ের পরিস্থিতি যে কোনও মুহূর্তে জটিল রূপ নিতে পারে। সাধারণত নবান্ন থেকেই নানা নির্দেশিকা জারি করা হয়ে থাকে, তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, শুধুমাত্র দূর থেকে নজরদারি নয়, তিনি নিজে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সরাসরি সমস্ত ব্যবস্থার তদারকি করতে চান। তাই তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.