Ram Charan

শুটিংয়ে গুরুতর চোট রাম চরণের, অস্ত্রোপচারের পর কেমন আছেন? কবে ফিরছেন কাজে!

শুটিং সেটে গুরুতর চোট। অস্ত্রোপচার হয়েছে রাম চরণের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:৩৮

options
link
শুটিংয়ে গুরুতর চোট রাম চরণের, অস্ত্রোপচারের পর কেমন আছেন? কবে ফিরছেন কাজে!
কেমন আছেন রাম চরণ?

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বহু বিতর্কিত ছবি ‘পেড্ডি’। যৌনতার মোড়কে পর্দায় ‘পণ্য’ জাহ্নবী! একাধিক দৃশ্যে কাঁচি চালানোর পাশাপাশি বিতর্কে জর্জরিত হয়েছিল এই দক্ষিণী ছবি। মুক্তির পর পেরিয়ে গিয়েছে বেশ কিছু দিন। ফের চর্চায় রাম চরণ (Ram Charan), জাহ্নবী অভিনীত পেড্ডি। এবার অবশ্য কোনও বিতর্ক নয়, বরং শুটিং সেটে গুরুতর চোট পাওয়ার কারণে অস্ত্রোপচার হয়েছে কেন্দ্রীয় চরিত্র তথা দক্ষিণী অভিনেতা রাম চরণের। কব্জির চোটের কারণেই শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হয়েছে অভিনেতাকে।

Advertisement

জানা গিয়েছে, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে রাম চরণের। শুটিং চলাকালীন চোট লাগলেও সেই মুহূর্তে অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। মিডিয়া রিপোর্ট মোতাবেক, হাসপাতালের তরফে জানা হয়েছে অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কয়েকটা দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। কাজে ফেরার আগে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।

Advertisement
Ram Charan recovering after successful wrist surgery during Peddi promotions
অসুস্থ রাম চরণ

রবিবার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে দেখা যায় ৩৯ বছর বয়সি রাম চরণকে। সেখান থেকেই কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা। যতদূর জানা যাচ্ছে, গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। চোট বেশ জটিল আকার ধারণ করে। তাই যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ সেখানে আসেন। এছাড়াও অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন।

Advertisement

সংশ্লিষ্ট চিকিৎসক দলের বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রাম চরণ। আপাতত কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়া পর্যন্ত পরবর্তী শুটিংয়ের ফেরার জন্য অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, ‘পেড্ডি’র প্রচারের সময় রাম চরণের চোট নজরে এসেছিল। 

Ram Charan undergoes wrist surgery after injury revealed during Peddi promotion
চোট পেয়েছিলেন রাম চরণ

অভিনেতার আসন্ন ছবি ‘আরসি ১৭’। পরিচালকের আসনে সুকুমার। রাম চরণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে পরবর্তী ছবির কাজ শুরু হবে। দক্ষিণী ইন্ডাস্ট্রির কানাঘুষো, পরিচালক ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যের প্রাথমিক কাজ শেষ করে ফেলেছেন। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.