Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Kangana Ranaut

শিক্ষামন্ত্রী হওয়ার আর্জি কঙ্গনার? প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিরোধীদের তোপ ‘ক্যুইন’-এর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন কঙ্গনার!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৯:০৫

options
link
শিক্ষামন্ত্রী হওয়ার আর্জি কঙ্গনার? প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিরোধীদের তোপ ‘ক্যুইন’-এর zoom
শিক্ষামন্ত্রী হওয়ার আর্জি কঙ্গনার? প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিরোধীদের তোপ ‘ক্যুইন’-এর
Advertisement

নিট কেলেঙ্কারির মধ্যেই এআইয়-এর কুপ্রভাব নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন রামগোপাল ভার্মা। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করছে। সেই সঙ্গে এআইয়ের ব্যবহারে মানুষ অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। সেই কথা সত্যি করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার শিকার মাণ্ডির সাংসদ ও বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রীর ভুয়ো পোস্ট ঘিরে তোলপাড় নেটভুবন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন কঙ্গনার! সমাজমাধ্যমে সেই পোস্ট ছড়িয়ে পড়তেই একেবারে হইহই কাণ্ড। অনুরাগীরা তো তাঁকে শুভেচ্ছাবার্তাও পাঠাতে শুরু করে দেন। অতঃপর প্রকাশ্যে আসে সত্যি। জানা যায়, সবটাই এআই-এর গুগলি। ভাইরাল হওয়া পোস্টের বিষয়টা ঠিক কীরকম? কঙ্গনা রানাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেকে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করার আবেদন জানিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
AI fake post falsely claims Kangana Ranaut sought the Education Minister's post
কঙ্গনা রানাউত

পোস্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এক বার্তা। অভিনেত্রীর আর্জি, ‘আমি নরেন্দ্র মোদিজির কাছে অনুরোধ করছি, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করুন। শিক্ষার গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। কারণ আমিই প্রথম মানুষ যে সবাইকে সত্যিটা দেখিয়েছিলাম।’ ভাইরাল হওয়া সেই পোস্টে আরও দাবি করা হয়, নিটের জন্য কঙ্গনার নাকি বিশেষ পরিকল্পনাও রয়েছে। হলে গিয়ে তাঁর ছবি দেখবেন তাঁদের অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এই পন্থা অবলম্বন করলে কঙ্গনার ফ্লপের গেরোও কেটে যাবে।

AI fake post falsely claims bollywood queen Kangana Ranaut sought the Education Minister's post
কঙ্গনার পোস্ট

ভুয়ো পোস্ট নিয়ে প্রতিক্রিয়া না দিলেও ‘জেন জি’র আন্দোলন নিয়ে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা রানাউত। ইনস্টা হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী। আন্দোলনের ভিডিও পোস্ট করে লিখেছেন, “আমার জীবনে কখনও এমন কুৎসিত দৃশ্য দেখিনি। ওঁরা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা অত্যন্ত বিরক্তিকর ও অশালীন। ইস! কারা এদের এত তোল্লাই দিচ্ছেন?” এবার ‘আরশোলা’ নিয়ে বিস্ফোর কঙ্গনা।

তাঁর কথায়, ‘নিজেদের আরশোলা বলো, ব্যবহারটাও ঠিক সেইরকম।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, বিরোধী দল সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। প্রশ্নফাঁস বিরোধী বিল কার্যকর প্রসঙ্গেও বিরোধীদের তোপ দেগেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ছাত্রআন্দোনলে ভাষা প্রয়োগ নিয়ে আপত্তি জানিয়েছেন অভিনেতা অনুপম খেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.