Dhurandhar 2

‘শোলের চেয়ে একশো গুণ ভালো ধুরন্ধর ২’, তুচ্ছ মুঘল-এ-আজমও! বেঁফাস রামগোপাল

প্রত্যাশার পারদ আরও চড়ালেন খ্যাতনামা পরিচালক। মনে করা হচ্ছে, ছবিটি দেড় হাজার থেকে দু'হাজার কোটি টাকার ব্যবসা করবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৮, ২০২৬, ১৭:৫০

options
link
‘শোলের চেয়ে একশো গুণ ভালো ধুরন্ধর ২’, তুচ্ছ মুঘল-এ-আজমও! বেঁফাস রামগোপাল
মনে করা হচ্ছে, 'ধুরন্ধর ২' মুক্তি পেতেই ঝড় তুলবে বক্স অফিসে।

বৃহস্পতিবারই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে ঝলকে উন্মাদনার পারদ চড়ান ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। তারপর থেকে গত মাস দেড়েকে ক্রমশই বেড়েছে প্রত্যাশা। এবার ছবি মুক্তি পাওয়ার ঠিক আগে প্রত্যাশার পারদ আরও চড়ালেন খ্যাতনামা পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)। মুক্তির আগেই ছবিটি দেখা হয়ে গিয়েছে তাঁর। জানিয়ে দিয়েছেন, ‘ধুরন্ধর ২’ বলিউডের ছবির ইতিহাসে নয়া মাইলফলক স্থাপন করবে। ছবিটি নাকি শোলের চেয়ে একশো গুণ ভালো। এবং ‘মুঘল-এ-আজম’-এর মতো ছবিকেও মনে হবে টিভি সিরিয়াল! স্বাভাবিক ভাবেই তাঁর এমন মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে।

Advertisement

রামগোপাল লিখেছেন, ‘গত রাতে ধুরন্ধর ২ দেখার অভিজ্ঞতা সমস্ত দিকেই ব্যাপক প্রভাব ফেলেছে। প্রত্যাশিত উপার্জন, জনতার পাগলামি, সামাজিক প্রভাব, ব্যাকরণ-ভাঙা সিনেম্যাটিক স্টাইল ও সব মিলিয়ে মনস্তাত্ত্বিক দৃশ্যশ্রাব্য ধাক্কায় এই ছবি ‘শোলে’র চেয়ে ১০০ গুণ ভালো। মুঘল-এ-আজম থেকে শুরু করে সমস্ত মহান ছবিকে টিভি সিরিয়াল বানিয়ে ছাড়বে।’ এখানেই শেষ নয়। তাঁর দাবি, স্টিভেন স্পিলবার্গ, ক্রিস্টোফার নোলানের মতো পরিচালকদেরও নিজেদের সব কাজ ফেলে রেখে এই ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখা উচিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মনে করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’ মুক্তি পেতেই ঝড় তুলবে বক্স অফিসে। প্রথম পর্বের পর যে চাহিদা তৈরি হয়েছে, তাতে এই পর্ব যে দেড় হাজার থেকে দু’হাজার কোটি টাকার ব্যবসা করবেই সেব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। ট্রেলার প্রকাশ্যে আসার পরই রণবীর ভক্তরা ঝড়ের গতিতে টিকিট কিনতে শুরু করেছেন। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা। ক্রমশ চড়ছে উৎসাহের পারদ। হিসাব বলছে, প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল মুক্তি পাবে মোট পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় এই ছবি দর্শকের দরবারে আসবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন