Ramayana Trailer Review

ডিজাইনার ব্লাউজ, চড়া মেকআপ! ‘রামায়ণ’-এর সীতা-কৈকেয়ীর সাজ দেখে হেসে খুন নেটপাড়া

নীতেশ তিওয়ারি পরিচালিত 'রামায়ণ' ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই। আর তারপর থেকে বিতর্কের যেন শেষ নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১৪:০১

options
link
ডিজাইনার ব্লাউজ, চড়া মেকআপ! ‘রামায়ণ’-এর সীতা-কৈকেয়ীর সাজ দেখে হেসে খুন নেটপাড়া
(বাঁদিকে) 'রামায়ণ' ছবির কৈকেয়ী লারা দত্ত এবং (ডানদিকে) সীতা সাই পল্লবী

সীতা, কৈকেয়ীর পরনে ডিজাইনার ব্লাউজ। তার সঙ্গে রংমিলান্তি শাড়ি। তা আবার এক প্লিট করে পরা। সঙ্গে রয়েছে চড়া মেকআপ। শুধু কী তাই, চুলের স্টাইল নিয়েও উঠছে প্রশ্ন। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির ট্রেলারে (Ramayana Trailer Review) সীতা, কৈকেয়ীর সাজ দেখে তাজ্জব নেটপাড়া। অনেকেরই পরামর্শ রামানন্দ সাগরের কাছ থেকে শোখা প্রয়োজন।

Advertisement

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই। আর তারপর থেকে বিতর্কের যেন শেষ নেই। এই ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত। শূর্পণখার চরিত্রে রকুলপ্রীত সিং, লঙ্কার রাজা রাবণ যশ। অভিনয় থেকে কাস্টিং এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা। কৈকেয়ী ও সীতার সাজ নিয়ে হাজারও প্রশ্নের ভিড়। ট্রেলারে কৈকেয়ী লারা দত্তকে সবুজ ব্লাউজের সঙ্গে সোনালি পাড়ের মেরুন রঙের শাড়িতে দেখা গিয়েছে।

Advertisement

Lara Dutta as Kaikeyi in the Ramayana trailer

Advertisement

এক প্লিট করে শাড়ি, সঙ্গে ডিজাইনার ব্লাউজ, চড়া মেকআপ, আধুনিক চুলের স্টাইলে কৈকেয়ী দেখা ইস্তক যেন মাথা ঘুরছে নেটিজেনদের। আবার সীতার চরিত্রে অভিনীত সাই পল্লবীর লুক নিয়েও প্রশ্নের শেষ নেই। সেই সময় ব্লাউজের চলই ছিল না। সেখানে আবার ডিজাইনার ব্লাউজ এল কোথা থেকে, সে প্রশ্নই তুলছেন নেটিজেনরা। আবার সীতা সাই পল্লবীর চড়া মেকআপ দেখে তাজ্জব নেটপাড়া। অনেকেই খোঁচা দিয়ে সোশাল মিডিয়ায় লিখেছেন, ত্রেতা যুগের সীতা তো নয় যেন জেন জি! কেউ কেউ আবার সীতা ও কৈকেয়ীর সাজকে একতা কাপুরের সিরিয়ালের সাজসজ্জার সঙ্গে তুলনা করেছেন।

Sai Pallavi as Sita in the Ramayana trailer

‘রামায়ণ’ ছবির পোশাক ও গয়নার ডিজাইন করেছেন রিম্পল ও হরপ্রীত। তাঁদের কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, আজ থেকে প্রায় ৩৯ বছর আগে মুক্তি পাওয়া রামানন্দ সাগরের রামায়ণ দেখার জন্য। অত্যন্ত যত্নে কাজটি করেছিলেন। তিনি পোশাক, গয়নাগাটি ব্যক্তিগতভাবে ডিজাইন করেছিলেন। সব ঠিকঠাক থাকলে দীপাবলিতে আগামী ৮ নভেম্বর ছবি মুক্তি। বক্সঅফিসে ছবি কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.