Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Anirban Bhattacharya

‘হুলিগানিজম’-এর নতুন ভিডিওতে দেখা যাবে আপনাকেও! কীভাবে? নিজেই জানালেন অনির্বাণ

অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর ব্যান্ড 'হুলিগানিজম'-এর পরবর্তী গান 'মা'। এই গানের সঙ্গে মায়ের প্রতি সাধারণ মানুষের আবেগ কী ভাবে মিলমিশে হবে একাকার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৮:১০

options
link
‘হুলিগানিজম’-এর নতুন ভিডিওতে দেখা যাবে আপনাকেও! কীভাবে? নিজেই জানালেন অনির্বাণ zoom
'মা'কে নিয়ে গান বানাচ্ছে 'হুলিগানিজম'
Advertisement

তিনি শুধু টলিউডের একজন দক্ষ অভিনেতাই নন, জনপ্রিয় সঙ্গীতশিল্পীও। ‘হুলিগানিজম’-এর মতো পপুলার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, তিনি আর কেউ নন সকলের প্রিয় শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। সিনেমা হোক বা মিউজিক অ্যালবাম অনির্বাণের উপস্থিতি মানেই সেখানে থাকবে বিশেষ চমক। মেগাস্টার দেব পরিচালিত ‘দেশু ৭’-এ অনির্বাণকে দেখতে মুখিয়ে রয়েছেন অগণিত ভক্ত। এর মাঝেই আরও এক সারপ্রাইজ নিয়ে হাজির অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এবার নাকি সরাসরি অনির্বাণের ব্যান্ডের গানে নিজেকে দেখার সুবর্ণ সুযোগ পেতে পারেন আপনিও!

ঘোষণা করলেন ‘হুলিগানিজম’-এর পরবর্তী গান, ‘মা’। জীবনের প্রথম চাওয়া, আবদার, রাগ সবটা যাকে ঘিরে সেই ‘মা’ই এবার বাঁধা পড়বে ‘হুলিগানিজম’-এর সুরের বাঁধনে। মায়ের প্রতি সকলের ভালোবাসা, আবেগ, আনুভূতিকে জুড়ে গান তৈরির এক অভিনব পরিকল্পনা অনির্বাণের। কয়েক সেকেণ্ডের ভিডিওতে সেই বার্তাই দিলেন গায়ক-অভিনেতা। সঙ্গে রয়েছে আরও এক চমক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘হুলিগানিজম’-এর নতুন ভিডিওতে দেখা যাবে আপনাকেও। অর্থাৎ, নিজেকে দেখার এক দুর্দান্ত সুযোগ। আর ঠিক সেই কারণেই মায়ের সঙ্গে কাটানো টুকরো স্মৃতি শেয়ার করার আহ্বান জানিয়েছেন অনির্বাণ। সেই সুন্দর মুহূর্তের কোলাজেই তৈরি হবে ‘হুলিগানিজম’-এর নতুন গান ‘মা’। কীভাবে অনির্বাণের কাছে পৌঁছে যাবে সেই স্মৃতি? গায়ক-অভিনেতা অনির্বাণ আবেগঘন কণ্ঠে জানাচ্ছেন, “মা আমাদের জীবনের অপরিহার্য অংশ। বলা যেতে আমরা আমাদের মায়ের অংশ। ‘হুলিগানিজম’-এর পরের গান মা। এতদিন নানারকমের ভিডিও বানিয়েছি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anirban Bhattacharya (@anirbanbhattacharyaofficial)

পরবর্তী সংযোজন, “এই গানটায় আমরা চাই তোমরা তোমাদের মায়ের সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত সেটা ছবি তুলে বা ছোট ভিডিও করে আমাদের পেজে মেসেজ করো। সেই টুকরো টুকরো মুহূর্তগুলো নিয়েই আমরা আমাদের পরের গান মা-এর মিউজিক ভিডিওটা বানাব। যেটা আমাদের এং তোমাদের অনেক দিনের জন্য মনে থেকে যাবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hooli Gaan Ism (@hooligaanism)

অনির্বাণের মিউজিক ভিডিওর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। তাছাড়া মা-কে নিয়ে গান তৈরির এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে অনুরাগী থেকে সতীর্থ ও পরিচিতমহল। কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছার বন্যা। ‘হুলিগানিজম’-এর পরবর্তী সংযোজন ‘মা’-এর অপেক্ষায় দর্শক। একটা কথা না বললেই নয়, অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে অনির্বাণের ‘হুলিগানিজম’। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.