২০২৪ সালের ৮ সেপ্টেম্বর গণপতি উৎসবের আবহে প্রথমবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং। দেখতে দেখতে ছোট্ট দুয়া এবার দু’বছরে পড়ল। ইতিমধ্যেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হওয়ার পথে খুদে। আর দ্বিতীয় জন্মদিনেই সুপারস্টার মা-বাবার মধ্যমণি হয়ে নেটভুবনে ঝড় তুলল বেবি দুয়া। পাশাপাশি মাতৃত্বকালীন ফটোশুটে নজর কাড়ল রণবীর-দীপিকার রোম্যান্টিক রসায়ন।
আরও পড়ুন:
মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন ‘বাজিরাও-মস্তানি’। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্ত ধরা পড়ল।

মঙ্গলবার দু’বছরে পা রাখল রণবীর-দীপিকার প্রথম সন্তান দুয়া। গত দিওয়ালিতে মেয়ের মুখ দেখিয়েছিলেন তারকাদম্পতি। কিন্তু সন্তানকে লাইমলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন তাঁরা। তাই বিগত কয়েক মাসে আর বেবি দুয়াকে দেখা যায়নি। তবে এবার মেয়ের দ্বিতীয় জন্মদিনে দ্বিতীয় মাতৃত্বকালীন ফটোশুটে চমক দিলেন মস্তানি। তার সঙ্গে পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’ অবতারে পাওয়া গেল রণবীর সিংকে। এদিন একগুচ্ছ সাদাকালো ছবি ভাগ করে নিয়েছেন তারকাদম্পতি। যেখানে মা-বাবার মধ্যমণি হিসেবে নজর কাড়ল দুয়া। কোনও ফ্রেমে খুদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা গেল রণবীর-দীপিকাকে তো কোনও ছবিতে আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন ‘বাজিরাও-মস্তানি’। দুয়া যে বাবার বড় আদুরে, সেই মিষ্টি মুহূর্ত ধরা পড়়ল সুপারস্টার দম্পতির শেয়ার করা অ্যালবামে। ক্যাপশনে লেখা- ‘বেবি দুয়ার সঙ্গে আমাদের মনও বড় হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসার জন্য ধন্যবাদ।’
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, মেয়ে দুয়া আসার পরই যে রণবীরের ফিল্মি কেরিয়ারের ভাগ্যোদয় হয়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! সিনেপাড়ার অন্দরেও প্রায়শই এহেন ফিসফাস শোনা যায়। কারণ দুয়ার জন্মের পরই গত ছয় বছরের ফ্লপের ফাঁড়া কাটিয়ে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ উপহার দিতে পেরেছেন রণবীর সিং। আগামীতেও তাঁর হাতে একাধিক প্রজেক্ট রয়েছে। এবার বছর দুয়েক বাদে ফের মা-বাবা হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের