সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার নয়, ঘরের ছেলে হয়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। দশ হাজারেরও বেশি প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বলিউডে সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়েছেন বিনোদ মেহরা। ১০০-রও বেশি সিনেমা তাঁর ঝুলিতে। কিন্তু অকালেই এই প্রতিভাকে হারিয়েছিল বলিউড। মাত্র ৪৫ বছর বয়সেই শেষ হয়ে যায় শিল্পীর জীবন। তবে এইটুকু সময়েই সিনেপ্রেমীদের জন্য স্মৃতির যে ভাণ্ডার তিনি রেখে গিয়েছেন, তা আজও অমূল্য সম্পদ। সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতেই এবার বলিউডে প্রবেশ করছে বিনোদ-পুত্র রোহন মেহরা। সইফ আলি খানের ‘বাজার’ ছবিতে অন্যতম ভূমিকায় দেখা যাবে তাঁকে।
কিন্তু এতদিন কোথায় ছিলেন রোহন? ১৯৯০ সালে যখন হৃদরোগে আক্রান্ত হয়ে বিনোদের মৃত্যু হয়। রোহন ও তাঁর বোন সোনিয়াকে নিয়ে কেনিয়া চলে যান বিনোদের তৃতীয় স্ত্রী কিরণ। পরে তিনি লন্ডনে গিয়ে বাস করতে থাকেন। তাই এতদিন বাইরের ছিলেন রোহন। কিন্তু সিনেমার টান তাঁকে ফিরিয়ে এনেছে বলিউডে পর্দায়। নিজের প্রথম ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বাজার-এর ছবিও শেয়ার করেছেন।
রোহনের বোন সোনিয়াও এর আগে বলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করেছেন পরিচালক অনন্ত মহাদেবনের ‘ভিক্টোরিয়া নম্বর ২০৩: ডায়মন্ডস ফরেভার’ ছবিতে। কিন্তু বক্স অফিসে তেমন কেরমতি দেখাতে পারেনি সে ছবি। এবার অবশ্য রোহন নিখিল আদবানীর মতো প্রযোজকের ভরসায় বলিউডে প্রবেশ করছেন। পাশে আবার সইফের মতো নামও রয়েছে। তাই নিজের বলিউড কেরিয়ার নিয়ে আশাবাদী তারকা-পুত্র।
[মৃত্যুকে মিথ্যে করে মাদাম তুসোয় উজ্জ্বল মধুবালা]
সর্বশেষ খবর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা
-
মার্কিন তারকার লাল কার্ড প্রত্যাহারে ফিফাকে ফোনের কথা স্বীকার ট্রাম্পের, ঠিক কী বলেছিলেন?
-
মানুষের চাকরি খাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা! এক লপ্তে ৪৮০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মাইক্রোসফ্টের
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল