সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুক করে বাগদান সেরে ফেললেন টলিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। দার্জিলিঙে শুটিংয়ের কাজের ফাঁকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রাতুল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আংটি বদল করে ফেললেন রূপঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে রূপাঞ্জনা লিখলেন, ‘ সত্যিকারের ভালবাসার গল্প কখনই শেষ হয় না। আংটি বদল ঘল। আমরা এনগেজড!’
রূপাঞ্জনা (Rupanjana Mitra) আপাতত ব্যস্ত অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে। এই ধারাবাহিকের শুটিংয়েই গোটা টিম এখন রয়েছে পাহাড়ে। সঙ্গে রয়েছেন তাঁর প্রেমিক এবং ছেলে। কাজের ফাঁকেই বাগদান পর্ব সেরে ফেললেন রূপাঞ্জনা।
[আরও পড়ুন: ‘এদেশই আমার কাছে সব!’ কানাডার নাগরিকত্ব ফেরাতে চলেছেন অক্ষয় কুমার ]
View this post on InstagramAdvertisement
View this post on Instagram
রূপাঞ্জনা সিঙ্গেল মাদার। তিনি ২০১৭ সাল থেকে তাঁর সন্তানকে নিয়ে আলাদা থাকেন। এরপরই রাতুলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কিন্তু সে কথা কখনও গোপন রাখেননি অভিনেত্রী। বরং হামেশাই জানিয়েছেন এই বয়সের কারণেই তাঁদের সম্পর্ক এতটা পরিণত। আর এবার সেই সম্পর্ককেই নতুন দিশা দিলেন রাতুল ও রূপাঞ্জনা।
[আরও পড়ুন: ‘খুব খারাপ দেখতে, ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন!’, অনুষ্কা শর্মাকে খোঁচা কমল আর খানের]
সর্বশেষ খবর
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার