আইনি বিয়ে সারলেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) দিদি ঐশ্বর্য। বহুদিন পর শর্মা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। তাঁকে দেখেই ছুটে গেল ঐন্দ্রিলার প্রিয় পোষ্য তোজো, বোজো। ভরিয়ে দিল আদরে। সোশাল মিডিয়ায় মিডিয়ায় ভাইরাল এই মিষ্টি মুহুর্তের ছবি।
আরও পড়ুন:

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যানসার আক্রান্ত হয়েছিলেন বহুবছর আগেই। চিকিৎসার পর স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন। ২০২২ সালের শেষদিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। প্রেমিক সব্যসাচী চৌধুরী তখন পণ করেছিলেন, প্রেমিকাকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনবেনই। কিন্তু নিয়তির কাছে হার মানতে হয়ছিল অভিনেতাকে। ২০২২ সালের ২০ নভেম্বর সব শেষ হয়ে যায়। ঐন্দ্রিলার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে শর্মা পরিবার। লোকচক্ষুর আড়ালে চলে যান সব্যসাচী। একবছরেরও বেশি সময় সব কিছু থেকে দূরে সরে ছিলেন তিনি। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সব্যসাচী। নতুন করে কাজ শুরু করেছেন তিনি। একইভাবে ঐন্দ্রিলার পরিবারের সদস্যরাও নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। মঙ্গলবার অর্থাৎ ৩ ফেব্রুয়ারি বোনের ছবি সামনে রেখে আইনি বিয়ে সেরেছেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। পাত্র দিব্যজি়ৎ দত্ত-ও পেশায় ডাক্তার।

মঙ্গলবার রাতে সাদা শার্ট, ব্লু ডেনিমে ঐশ্বর্যর বিয়ের আসরে হাজির হন সব্যসাচী। দীর্ঘদিন পর তাঁকে দেখা গেল চেনা মেজাজে। তাঁকে দেখা মা্ত্র ছুটে যায় ঐন্দ্রিলার প্রিয় দুই চারপেয়ে। আদরে আদরে ভরিয়ে দেয় তাঁকে। বেশ কিছুক্ষণ তোজো-বোজোকে নিয়েই কাটান সব্যসাচী। সব্যসাচীর সঙ্গে কথা বলেন শর্মা পরিবারের আত্মীয়রা। এদিন ঐন্দ্রিলার মা বলেন, “ও আমাদের চারপাশেই আছে।” সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঐশ্বর্য। তিনি বলেন, “বোন থাকলে ওর বিয়েটাই আগে হত সব্যসাচীর সঙ্গে। আমার বিয়ে নিয়ে যা প্ল্যান তা তো ওরই। আমাকে ভাবতেই হত না।”

সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!