হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে মাস দুয়েক ধরেই চর্চায় এআর রহমান (AR Rahman)। অস্কারজয়ী শিল্পীর বলিউডে ‘কোণঠাসা’ ত্বত্ত্বে যদিও তারকামহলের সিংহভাগ সায় দিতে নারাজ, তবে সময় গড়ালেও দাবানলের মতো ছড়িয়ে পড়া রহমানের মন্তব্য নিয়ে কাটাছেড়া এখনও জারি। এবার রহমানের ‘ধর্মীয় বিভাজন’ তত্ত্বে সুর চড়ালেন ইন্ডাস্ট্রিরই আরেক গায়ক-সুরকার সেলিম মার্চেন্ট (Salim Merchant)।
আরও পড়ুন:
সেলিম মার্চেন্ট মনে করালেন, নীতেশ তিওয়ারি পরিচালিত তথা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এ সুর করার কথা। মেগাবাজেট ‘রামায়ণ’-এর জন্য রহমান যে আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেও কাজ করছেন, সেকথা নিজেই জানিয়েছিলেন। সেপ্রসঙ্গ উত্থাপন করেই সেলিমের মন্তব্য, “ইন্ডাস্ট্রিতে হিন্দু-মুসলিম বিভেদ করা হলে রহমান রামায়ণ -এর সুর করতে পারতেন না!…”
মাস তিনেক আগে এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, “গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে। যদিও বিষয়টি মুখের উপর আমাকে কেউ বলেননি, তবে কানাঘুষো এসব কথা আমার কাছে এসেছে।” আর সেই মন্তব্যেই তোলপাড় হয় সিনেদুনিয়া থেকে রাজনৈতিকমহল। যার জেরে প্রশ্ন উঠেছে, মুসলিম ধর্মাবলম্বী হলে কি আখেড়েই বলিউডে কাজ পাওয়া যায় না? কিংবা হিন্দি সিনেদুনিয়াতেও কি ধর্মীয় মেরুকরণের রাজনীতির রমরমা? যদিও রহমানের দাবি নস্যাৎ করে বিজেপি উদাহরণস্বরূপ শাহরুখ-সলমনের তিন দশকের খান সাম্রাজ্যের উদাহরণ দর্শিয়েছে। এবার অস্কারজয়ী সুরকারেকে সেলিম মার্চেন্ট মনে করালেন, নীতেশ তিওয়ারি পরিচালিত তথা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এ সুর করার কথা। মেগাবাজেট ‘রামায়ণ’-এর জন্য রহমান যে আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীদের সঙ্গে গাঁটছড়া বেঁধেও কাজ করছেন, সেকথা নিজেই জানিয়েছিলেন। এবার সেপ্রসঙ্গ উত্থাপন করেই সেলিমের মন্তব্য, “ইন্ডাস্ট্রিতে হিন্দু-মুসলিম বিভেদ করা হলে রহমান রামায়ণ -এর সুর করতে পারতেন না!” এখানেই অবশ্য থামেননি তিনি।

সেলিম মার্চেন্টের সংযোজন, “আমার মনে হয় না, ইন্ডাস্ট্রিতে এরকমভাবে কাজ হয়। রহমান যা বলেছেন তাঁর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, উনি হয়তো নিজের অভিজ্ঞতার দিক থেকে ঠিক বলতে পারেন, তবে এই অভিযোগ সত্যি বলে আমার মনে করি না। কারণ ভারতীয় সিনেমার ইতিহাসে হিন্দু মহাকাব্যের উপর নির্মিত অন্যতম মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর সুর করছেন এআর রহমান। ইন্ডাস্ট্রিতে যদি সত্যিই সাম্প্রদায়িক বিভাজন থাকত, তাহলে রহমান কাজ পেতেন না। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। তবে রহমানও নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকেই বলেছেন হয়তো।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফুটবলের পর এবার ক্রিকেটেও মালিকানা, নতুন দল কিনলেন জন আব্রাহাম, সঙ্গী জন্টি রোডস
-
জঙ্গলে লুকিয়ে ১০০০ বছরের প্রাচীন শহর, কেন হয়েছিল জনশূন্য? হতবাক গবেষকরা
-
পার্টনারের সঙ্গে কখনওই ঝগড়া হয় না বলে গর্ব করেন? নেপথ্যে থাকতে পারে ৪ জটিল মনস্তত্ব
-
চিরকালের জন্য বাকিংহাম প্যালেস ছাড়লেন রাজা চার্লস! হঠাৎ কেন এই সিদ্ধান্ত?
-
স্বাস্থ্যকর খাবার বানাতে সর্বক্ষণ এয়ার ফ্রায়ারের ব্যবহার, ক্ষতির পরিমাণ বাড়ছে না তো?