মাঠেই হার্দিক-মাহিকার মাখামাখি! পান্ডিয়ার ‘মিসেসে’র ‘আদিখ্যেতা’য় উড়ে এল ‘ন্যাকা, নাকউঁচু’ কটাক্ষ
‘বছর বছর বউ বদলান?’ নেটপাড়ার কটাক্ষ থেকে বাদ পড়লেন না পান্ডিয়াও! কে এই মাহিকা শর্মা?
রবিবার রাতে ম্যাচের পর হার্দিক পাণ্ডিয়া বুক ফুলিয়ে ঘোষণা করেন, মাহিকা এখন আর শুধু বান্ধবী নন। বরং স্ত্রী। আজ্ঞে, 'স্ত্রী' হিসেবে সকলের সামনে মাহিকা শর্মাকে পরিচয় করান ভারতীয় অলরাউন্ডার। পালটা প্রেমিকের উদ্দেশে প্রেম জাহির করতে ভোলেননি অভিনেত্রীও। আর সেসব মুহূর্ত দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই এমন উদযাপনের মুহূর্তে সমালোচনার শিকার হতে হল জুটিকে।
আরও পড়ুন:
ম্যাচ জয়ের পর এদিন কখনও মাহিকার বাহুডোরে দেখা যায় হার্দিককে। তো কখনও বা আবার মাহিকা বিভিন্ন পোজে ক্রিকেটার প্রেমিককে জড়িয়ে চুমু খেতে থাকেন। আবার কখনও হার্দিকের পুরস্কার তুলে জয়োচ্ছ্বাস প্রকাশ করেন। যা দেখে নেটপাড়ার নীতি পুলিশদের মন্তব্য, 'আরও ক্রিকেটারদের স্ত্রী-সঙ্গীও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু মাহিকা শর্মার এত আদিখ্যেতার কী আছে?'
আরও পড়ুন:
মাহিকাকে স্ত্রী হিসেবে সম্বোধন করে 'লাকি চার্ম' আখ্যা দেন হার্দিক। আর সেটা নিয়েই ব্যাঙ্গাত্মক মন্তব্যের ভিড় সোশাল পাড়ায়। একাংশ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মাহিকা শর্মার সঙ্গে কবে বিয়ে করলেন? আবার কারও কটাক্ষ, 'বছর বছর বউ বদলান!' সবমিলিয়ে মাঠে হার্দিক-মাহিকার মাখোমাখো রোম্যান্টিক মুহূর্ত নিয়ে চর্চার অন্ত নেই!
২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। তারপর জীবনে বহু উত্থানপতন এসেছে। সেসময়েই মাহিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে হার্দিকের। তাঁর ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট ‘ভাব’ মাহিকার। তিনি নর্থ-ইস্ট সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী হিসেবে বিনোদুনিয়ার স্পটলাইটেও এসেছেন। মাহিকা অভিনয় করেছেন টেলিদুনিয়ার একাধিক প্রজেক্টে।
মডেল মাহিকা শর্মার সঙ্গে মাঝেমাঝেই ছবি পোস্ট করেন হার্দিক। গত ভ্যালেন্টাইনেও প্রেমিকার নামের আদ্যাক্ষর নিজের শরীরে ট্যাটু করিয়েছেন ক্রিকেটার। এমনকী প্রেমিকার জন্মদিনে কোটি কোটি টাকা খরচও করেন হার্দিক পাণ্ডিয়া। এবার মাঠের মাঝে তারকাজুটির খুল্লমখুল্লা 'প্রেম-পিরিতি' দেখে চোখ ঢাকছে নেটপাড়া। (ছবি- ইনস্টাগ্রাম)