সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমনের হয়ে ক্ষমা চেয়ে বিপাকে পড়লেন রাখি সাওয়ান্ত। খবর অনুযায়ী, সলমনের মতোই প্রাণনাশের হুমকি পেলেন রাখি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের তরফ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন রাখি। হুমকি ফোনেই নাকি বলা হয়েছে সলমনের পাশে দাঁড়ালে রাখিকেও খতম করে দেওয়া হবে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ইমেল মারফৎ ফের সলমন ও রাখিকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্য়াং। এমনকী, ইমেলে রাখিকে উদ্দেশ্য করে স্পষ্ট লেখা রয়েছে সলমনের পাশে দাঁড়ালে তাঁকেও শেষ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে এরকম ফোন পেয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। সলমনের বাড়ির সামনে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। এমনিতেই অভিনেতা বুলেট প্রুফ গাড়িতে ঘুরছেন। ওয়াই ক্য়াটাগরির নিরাপত্তা পাচ্ছেন। এই হুমকি ফোন আসার পর নিরাপত্তা আরও জোরদার করা হয়।
[আরও পড়ুন: বিয়ে করছেন ‘মন্দার’ খ্যাত অভিনেতা দেবাশিস মণ্ডল, পাত্রী কে? ]
পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই হুমকি ফোন এসেছিল যোধপুর থেকে। ফোনের ওপারে যে ছিল সে নিজেকে গোরক্ষক রকি ভাই নামে পরিচয় দিয়েছিল। শোনা যাচ্ছে, ফোনের সূত্র ধরেই নাবালকের সন্ধান পায় মুম্বই পুলিশ।
[আরও পড়ুন: ক্যামেরার সামনেই হলিউড অভিনেতার সঙ্গে শরীরী মিলন! কীভাবে? তথ্য ফাঁস প্রিয়াঙ্কার]
সর্বশেষ খবর
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?
-
অরুণাচলের জমি গিলছে ড্রাগন! চিনা আগ্রাসনের অভিযোগে তদন্তে সরকার, কী বলছে সেনা?
-
বাজ পড়ে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ দুর্ঘটনা, পাইপলাইনে আগুন লেগে ঝলসে গেলেন ৩৫জন
-
মুখ্যমন্ত্রীর নির্দেশমাত্রই ‘অ্যাকশন’, হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে গ্রেপ্তার সভার আয়োজকরা
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির