Salman Khan

অসুস্থতা চর্চার মাঝে সলমনের কড়া দাওয়াই, ভালোবাসায় ভরালেন প্রাক্তন সঙ্গীতা!

অস্বাভাবিক হারে ওজন কমেছে, কারও আবার মনে হচ্ছে চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ। কেউ আবার মন্তব্য করেছেন, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। সেইসব ভ্রান্ত ধারণা নস্যাৎ করে পালটা চাল সলমনের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৩:০৪

options
link
অসুস্থতা চর্চার মাঝে সলমনের কড়া দাওয়াই, ভালোবাসায় ভরালেন প্রাক্তন সঙ্গীতা!
অসুস্থতা চর্চার মাঝে সলমনের কড়া দাওয়াই, ভালোবাসায় ভরালেন প্রাক্তন সঙ্গীতা!

‘আপনাদের শরীর ভালো আছে তো?’ রবিবার প্রায় মধ্যরাতে সাদা-কালো ক্যানভাসে ‘দাবাং’ স্টাইলে সোশাল মিডিয়ায় ভাইজানের আর্বিভাব। সেই সঙ্গে আবার সকলের শরীর স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। ব্যাপারটার মধ্যে যেন একটা রহস্যের গন্ধ! সলমন খান (Salman Khan) বলে কথা, একটু হটকে টাইপ না হলে যে বিষয়টাই ঠিক জমবে না। আসলে রবিবার সলমনের একটি ভিডিও ঘিরে তাঁর অসুস্থতা নিয়ে জোর জল্পনা ভক্তমহলে। কেউ বলছেন, অস্বাভাবিক হারে ওজন কমেছে, কারও আবার মনে হচ্ছে চোখে মুখে প্রচণ্ড ক্লান্তির ছাপ। কেউ আবার মন্তব্য করেছেন, চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। সেইসব ভ্রান্ত ধারণা নস্যাৎ করে পালটা চাল সলমনের!

Advertisement

অসুস্থতা নিয়ে সকলের জল্পনা-কল্পনাই যেন বুমেরাং হয়ে তাঁদের কাছেই ফিরে এল! সাদা-কালো আবহে নানান ভঙ্গিমায় সলমনের পোজে কুপোকাত নেটভুবন। ষাটোর্ধ্ব সুপারস্টারের এহেন শরীরী ভাষা যেন সত্যিই অবিশ্বাস্য। রবিবাসরীয় ছুটির দিনে সলমনের যে চেহারা নিয়ে এত চর্চা, চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই ভোলবদল!

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

Advertisement

ছবির সঙ্গে সকলের দৃষ্টি কেড়েছে ভাইজানের ক্যাপশন। আরও একধাপ এগিয়ে সেখানে লাল হৃদয়ের ইমোজি প্রাক্তন সঙ্গীতা বিজলানির। এছাড়াও টেলি অভিনেত্রী মাহি ভিজ, মিমি দত্ত, টিনা দত্তসহ অনেকেই সলমনের বুদ্ধিদীপ্ত পোস্টের প্রশংসা করেছেন। প্রসঙ্গত, শনিবার ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র ডিজিটাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন।

যাওয়ার পথেই সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। এই সফরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অতঃপর তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়ায় ভক্তমহলে। এক ভক্ত লিখেছেন, ‘অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন।’ অপর এক অনুরাগী উদ্বেগের সঙ্গে লিখেছেন, ‘মনে হচ্ছে ওঁর শরীরে কোনও সমস্যা হয়েছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arati Sawant (@aratisawant22)

কেউ আবার ‘কিং’ সম্বোধন করে বলেছেন, ‘আমার কিংয়ের কী হয়েছে?’ অনেকে তো আবার চেহারার এই আমূল পরিবর্তন দেখে বিশ্বাসই করতে পারেননি এটা বলিউড সুপারস্টার সলমন খান। তবে সলমনের পালটা চালে ঘটনায় যে নাটকীয় মোড় এসেছে তা বলাই বাহুল্য। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.