অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে। মৃতের সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বন্যাকবলিত অসমের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। দুর্যোগের সময়ে বন্যাদুর্গতদের সাহায্যের আর্জি জানিয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর, সঙ্গীতশিল্পী পাপন। অসমের বন্যা বিধ্বস্ত এলাকার একাধিক ছবি শেয়ার করে সাহায্যের আবেদন জানান। ভূমির এই উদ্যোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে আসতেই অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। লেটেস্ট রিপোর্ট মোতাবেক, সলমন সরাসরি অসমের অসহায় মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।
আরও পড়ুন:
সেখানের ফ্যান ক্লাবের সঙ্গে যোগাযোগ করে বন্যাদুর্গতদের সাহায্য করতে ধাপে ধাপে কী ভাবে আরও পরিষেবা দেওয়া যায় সেই পরিকল্পনা করছেন। পরিচালক বংশী পৈডিপল্লীর নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও অসমের পরিস্থিতিতে নিয়মিত নজর রাখছেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই অসমে সলমন খানের ফ্যান ক্লাব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ত্রাণ বিতরণ করা হবে। খাবারের পাশাপাশি পানীয় জল, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসও বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে পুনর্বাসনের ক্ষেত্রেও সাহায্যের পরিকল্পনা রয়েছে।

সমাজসেবামূলক কাজে বারবার এগিয়ে আসেন সলমন, সে কথা বলার অপেক্ষাই রাখে না। জুবিনের রাজ্যের জন্যও মন কাঁদছে ভাইজানের। হাজার ব্যস্ততার মাঝেও ‘মানবিক’ সলমন! যদিও এপ্রসঙ্গে সলমন বা তাঁর ফ্যান ক্লাবের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এই উদ্যোগ সত্যি হলে ভক্তরা যে আরও একবার ‘দিলদরিয়া’ সলমনকে স্যলুট করবে তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, সলমনের ‘বিইং হিউম্যান’বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বিরাট অবদান রয়েছে। অসমের বন্যাবিধ্বস্ত পরিস্থিতিতেও দুর্গতদের পাশে দাঁড়িয়ে আরও একবার মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলেই আশাবাদী সলমনের অনুরাগীরা।
উল্লেখ্য, গত বছর গোটা দেশ পাঞ্জাব, জম্মু, বিহার, মহারাষ্ট্রের দুর্দিনে পাশে দাঁড়িয়েছিল। অসমের ক্ষেত্রে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ভূমি, পাপন, সলমন ছাড়াও আর সিনেদুনিয়া থেকে আর কেউ এগিয়ে আসবে? উত্তর দেবে সময়।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ