সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে টিকে থাকতে হলে ভাইজানের সঙ্গে পাঙ্গা নেওয়া চলবে না! এটাই যেন বলিউডের বেদবাক্য! কিন্তু বরাবরের আপনভোলা অরিজিৎ সিং নিজের কেরিয়ারের শুরুতেই এই ভুলটিই করে বসেছেন৷ চটিয়ে দিয়েছেন ভাইজানকে৷ আর তার জন্য বিস্তর জলঘোলা চলছে বলিউডে৷ মাশুল হিসাবে নাকি অরিজিতের কেরিয়ারও প্রায় ডুবতে বসেছে৷ অন্তত এমনই জানালেন গায়ক নিজেই৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁকে ব্যক্তিগত জীবনে অপছন্দ করেন সলমন৷ আর তাই সিনেমা থেকে তাঁর গাওয়া গান একের পর এক ছেঁটে ফেলছেন সলমন৷
তাই অবস্থার সামাল দিতে গিয়ে জনসমক্ষে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ৷
কিন্তু সমস্যা মেটেনি এতেও৷ ক্ষমা চাওয়ার পরও মিডিয়ার সামনে বিস্ফোরক অরিজিৎ৷ তিনি জানিয়েছেন, প্রথমে ‘কিক’, তারপর ‘বজরঙ্গী ভাইজান’ এবং তারপর ‘সুলতান’, একটার পর একটা ছবিতে তাঁর গাওয়া গান বাতিল করে দিচ্ছেন সলমন৷ প্রথম দু’বার তাঁর গান বাতিল করা হলে তিনি নাকি ব্যক্তিগতভাবে ভাইজানের কাছে ক্ষমা চান৷ সলমন নাকি তাঁকে বলেনও তিনি আর রেগে নেই৷ কিন্তু এরপরেও সলমনের আগামী ছবি ‘সুলতান’ থেকে অরিজিতের গাওয়া গান বাদ দিয়ে দেওয়া হয়৷ অরিজিতের দাবি, বেশ কয়েকবছর আগের এক অ্যাওয়ার্ড ফাংশানে চটি পরে যাওয়ার অপরাধে তাঁর উপর চটে রয়েছেন সলমন৷ সেই অনুষ্ঠানে ক্যাসুয়াল পোশাকে চলে যাওয়ায় সলমন নাকি নানা কথাও শুনিয়েছিলেন তাঁকে৷ কিন্তু এরপর নানা সময়ে নানাভাবে ক্ষমা চেয়েছেন অরিজিৎ৷ তাও নাকি মন গলেনি ভাইজানের৷ মুখে কিছু না বললেও কেরিয়ারের ক্ষতি করছেন অরিজিতের৷ তাঁর গাওয়া ভাল গান দায়িত্ব নিয়ে ছেঁটে ফেলছেন তাঁর নিজের সিনেমা থেকে৷
অরিজিতের দুঃখ, গান যদি খারাপ হত তার জন্যও বাতিল করা হত, তবে কিছু বলার থাকত না৷ কিন্তু রোষের কারণে গুরুত্বপূর্ণ গান ছবি থেকে বাদ পড়ছে৷
সর্বশেষ খবর
-
‘দেশদ্রোহী বলবে’, সিং-খান জুটিতে এশিয়াডে ইতিহাস গড়া পদক, জিতেও দুঃখ যাচ্ছে না দু’জনের
-
নিয়মিত সানস্ক্রিন মেখেও এড়াতে পারছেন না ট্যান? এই ৫ ভুল করলে রোদে পোড়াভাব আটকানো যাবে না
-
সপ্তমীতে জিনিয়ার সঙ্গে প্রেম, পছন্দ ভাসান ডান্স! পুজোর ‘বহুরূপী’ স্মৃতি নিয়ে আড্ডায় শিবপ্রসাদ
-
নকল ডিসিআরের কারিগর! টুলু মামলায় পুলিশের জালে বিএলআরও দপ্তরের ক্যাশিয়ার-সহ ২
-
পুলিশ প্রশাসনে রাজনৈতিক রং নয়! গেরুয়া উত্তরীয় পরে বিজেপির মঞ্চে উঠতেই ক্লোজড ওসি