Salman Khan

২৪ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে মশগুল সলমন খান! কে সেই নায়িকা?

বলিউডের হাওয়ায় কিন্তু সলমনের এই প্রেমের খবর ঝড় তুলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৯, ২০২২, ১৭:১৬

options
link
২৪ বছরের ছোট অভিনেত্রীর প্রেমে মশগুল সলমন খান! কে সেই নায়িকা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন সলমন খান! হ্য়াঁ, ঠিকই পড়েছেন। বলিউডের হাওয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে এই খবরই। তা কার প্রেমে পড়লেন সলমন?

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সলমনের (Salman Khan) প্রেমিকার তালিকা বেশ লম্বা। সেই সঙ্গীতা বিজলানি থেকে শুরু। তারপর সোমি আলি, ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, লুলিয়া ভান্তুর। আর এবার সলমনের প্রেমিকার তালিকায় ঢুকে পড়ল অভিনেত্রী পূজা হেগড়ের নাম!

Advertisement

সলমনের থেকে প্রায় ২৪ বছরের ছোট দক্ষিণী অভিনেত্রী পূজা। এই পূজার সঙ্গে আগামী দুটি ছবিও সই করেছেন সলমন। আর এই ছবির সুবাদেই সলমনের সঙ্গে পূজার আলাপ ও বন্ধুত্ব।

Advertisement

[আরও পড়ুন: ‘হামি ২’ ছবিতে আমার চরিত্র অনেকটা সান্তাক্লজের মতো: প্রসেনজিৎ]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পূজার সঙ্গে নাকি শুটিংয়ের পরেও সময় কাটাচ্ছেন সলমন। জানা গিয়েছে, সলমনের ফার্ম হাউজেও নাকি দেখা গিয়েছে পূজাকে। একান্তে নাকি পূজা ও সলমন বেশ সময়ও কাটাচ্ছেন। তবে এই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পূজা। অন্যদিকে, সলমন তো এই বিষয়ে কোনও কথা বলবেনই না। তবে বলিউডের হাওয়ায় কিন্তু সলমনের এই প্রেমের খবর ঝড় তুলেছে।

প্রসঙ্গত, দক্ষিণী সুপারস্টার তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবিটি। এই ছবিতেও সলমনের বিপরীতে দেখা যাবে পূজাকে। সলমনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ‘বীরম’ এর রিমেক হিসেবে ‘বচ্চন পাণ্ডে’ তৈরি করতে চেয়েছিলেন ফারহাদ। কিন্তু পরে আরেক তামিল ছবি ‘জিগরঠান্ডা’র রিমেক হিসেবে ছবিটি তৈরি করেন। আর নায়ক হিসেবে নেন অক্ষয় কুমারকে।

পরে যখন সলমন খানের সঙ্গে সিনেমা তৈরির পরিকল্পনা হয়, তখন ‘বীরম’ ছবির প্রস্তাব দেন ফারহাদ। প্রথমে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কভি ইদ কভি দিওয়ালি’ (Kabhi Eid Kabhi Diwali)। কিছুদিন আগেই ছবির নাম পালটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আর তা বদলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ রাখা হয়।

[আরও পড়ুন: জিতু-নবনীতার হেনস্তা কাণ্ডে গ্রেপ্তার আরও ২, নিমতা থানার সামনে বিক্ষোভ বিজেপির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.