সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের পর এবার তাঁর বডিগার্ড৷ পুলিশের খাতায় নাম উঠল এবার ভাইজানের বডিগার্ডেরও৷ জানা গিয়েছে, মুম্বইয়ের এক থানায় ভাইজানের বডিগার্ড শেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আন্ধেরির উমর কুরেশি নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে তাঁর৷ দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এমনই তীব্র আকার ধারণ করে যে শেরা ওই ব্যক্তিকে মারধর পর্যন্ত করেন বলে অভিযোগ৷
এই ঘটনার জন্যই শেরার বিরুদ্ধে আন্ধেরির ডি এন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আইপিসি ৩২৩ এবং ৩২৬ ধারায় মামলা রুজু করা হয়েছে৷
পুলিশের তরফে জানানো হয়েছে, শেরার মারধর করার ফলে গুরুতর জখম হয়েছেন উমর৷ বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ শেরার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, এখনও তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ৷
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ