সলমন খানের (Salman Khan) দেশাত্মবোধক সিনেমা নিয়ে গত একবছর ধরে জটিলতা যেন কিছুতেই কাটতে চাইছিল না! কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল নানাবিধ জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস'(Maatrubhumi) ছবিটিকে। এই সিনেমা চাক্ষুষ করার জন্য প্রতীক্ষার প্রহর হয়তো আরও দ্বিগুণ হতে চলেছে বলে, দর্শক-অনুরাগীরাও একপ্রকার হাল ছেড়ে দিয়েছিলেন। কারণ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে নানা টালবাহানার মধ্য দিয়ে যেতে হচ্ছিল ‘ব্যাটেল অফ গালওয়ান’, থুড়ি ‘মাতৃভূমি’ নির্মাতাদের। তবে এবার শেষমেশ ভাইজানের কপাল খুলেছে।
আরও পড়ুন:
গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নতুন ভার্সনে ভারত-চীন সম্পর্ককে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে বলে খবর। আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবিটির মূল বিষয়বস্তুর কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই চিত্রনাট্যে বদল আনতে হয়।
খবর, ‘মাতৃভূমি’ র সংশোধিত সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ পেয়েছে সলমনের বহু প্রতীক্ষিত এই সিনেমা। তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ এর ছাড়পত্র মাস্ট। সূত্রের খবর, সরকারের তরফে একবার সবুজ সংকেত পেলে সেন্সরের ছাড়পত্র পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘মাতৃভূমি’ নির্মাতাদের জমা দেওয়া সংশোধিত সংস্করণ দেখে কর্মকর্তারা সন্তুষ্ট হয়েছেন। এরপরই এনওসি দেওয়া হয়েছে সলমনের ছবিকে। গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নতুন ভার্সনে ভারত-চীন সম্পর্ককে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে বলে খবর। আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবিটির মূল বিষয়বস্তুর কিছু দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই চিত্রনাট্যে বদল আনতে হয়।

সূত্র মারফৎ জানা গিয়েছে, “তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্তারা ‘মাতৃভূমি’র নতুন সংস্করণে সন্তুষ্ট। তাই গত সপ্তাহেই গালওয়ান সংঘাতের উপর নির্মিত ছবিটিকে এনওসি দিয়েছেন তাঁরা। ফলত, ছবিটিকে মুক্তির আলো দেখাতে আর কোনও বাধা রইল না।” ফিসফাস, সব ঠিক থাকলে দিওয়ালির মরশুমে মুক্তি পেতে পারে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। আপাতত ১৩ নভেম্বর তারিখটিকেই বেছে নেওয়া হয়েছে বলে খবর। অবশ্যই যদি ছবিটি অক্টোবর মাসেই চূড়ান্ত ছাড়পত্র পায়, তবেই নির্মাতারা নভেম্বরে মুক্তির দিকে এগোবেন।
জানা গিয়েছিল, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই ‘মাতৃভূমি’ ছবি থেকে বেশ কিছু চিন প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ফলত, ফের নতুন করে চিত্রনাট্য সাজাতে হয় পরিচালক অপূর্ব লাখিয়াকে।
আগে জানা গিয়েছিল, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই ‘মাতৃভূমি’ ছবি থেকে বেশ কিছু চিন প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। ফলত, ফের নতুন করে চিত্রনাট্য সাজাতে হয় পরিচালক অপূর্ব লাখিয়াকে। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশানুযায়ী ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে কোথাও চিনের নাম উল্লেখ করা যাবে না- এহেন নির্দেশিকা নাকি অনেক আগেই সলমন খান-সহ নির্মাতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম সংস্করণ জমা দিতেই কেন্দ্রের আপত্তির মুখে পড়তে হয় ‘মাতৃভূমি’কে। কারণ ঝলকেও চিন প্রসঙ্গ স্পষ্ট ছিল। আর তাতেই আপত্তি তোলে প্রতিরক্ষা মন্ত্রক! সেকারণেই প্রায় ৪০ শতাংশ সিকোয়েন্স নতুন করে শুটিং করতে হয়েছে ভাইজানকে। প্রথমটায় ঠিক ছিল, আদ্যন্ত গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে ছবিটা তৈরি করা হবে। সেইমতো শুটিংও শেষ হয়। তবে শেষবেলায় বাদ সাধে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা। খবর, কেন্দ্রের আপত্তির জেরেই সিনেমা থেকে চিন প্রসঙ্গ বাদ দিয়ে কাল্পনিক কিছু দৃশ্য যোগ করা হয়েছে। কী কী রয়েছে নতুন সংস্করণে? শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে ‘মাতৃভূমি’র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। যেখানে চিন বা গালওয়ান সংঘাতের নামোল্লেখ করা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সন্ধেয় জ্ঞানেশের অপসারণ চেয়ে মিছিল, রাতেই গুঁড়িয়ে দেওয়া হল সিপিএম পার্টি অফিস!
-
হারের ভয়ে পারিবারিক ‘গড়’ রায়বরেলিতেও লড়তে চাননি রাহুল, বিস্ফোরক অখিলেশের দলের সাংসদ
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস