Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Dating Tips

প্রথম ডেটেই নিজের ব্যাপারে এই ৪ কথা বলে ফেলেননি তো? শুরুর আগেই ভাঙতে পারে সম্পর্ক!

প্রাথমিক পর্যায়েই যদি নিজের প্রতিটি পদক্ষেপের হিসেব উলটোদিকের মানুষকে দিতে শুরু করেন, তবে ভবিষ্যতে তাতে নানা সমস্যা হয়। কোনও এক পক্ষের পজেজিভনেস বাড়তে পারে। সম্পর্কে দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০২৬, ১৯:০৯

options
link
প্রথম ডেটেই নিজের ব্যাপারে এই ৪ কথা বলে ফেলেননি তো? শুরুর আগেই ভাঙতে পারে সম্পর্ক! zoom
নিজেকে যোগ্য প্রমাণ করার চেষ্টায় ভুলেও এই কথাগুলো জানাবেন না প্রথম ডেটে।
Advertisement

প্রথমবার ডেটে যাচ্ছেন ? উলটোদিকের মানুষটিকে কী কী জিজ্ঞেস করবেন, নিজের সম্পর্কেই বা জানাবেন কী কী, ভেবে নিয়েছেন তো? প্রথম ডেটে কমবেশি সকলেরই একটু নার্ভাস লাগতে পারে। বিশেষ করে অপরিচিত কারও সামনে নিজের জীবন, পছন্দ বা সম্পর্ক নিয়ে কথা বলার সময় মনে হতে পারে, অন্য মানুষটি কী ভাবছেন? আর সেখান থেকেই অনেক সময় সাধারণ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রয়োজনের চেয়ে অনেক বেশি ব্যাখ্যা করা হয়ে যায়।

কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সে বিষয়ে সাবধান হওয়া দরকার। প্রথম ডেট কোনও চাকরির ইন্টারভিউ নয়। নিজের প্রতিটি সিদ্ধান্তের সাফাই দেওয়া বা নিজেকে ‘যোগ্য’ প্রমাণ করারও প্রয়োজই নেই তাই। কোন কোন বিষয় নিয়ে ওভারশেয়ার করা একেবারেই উচিত নয়, জানেন (Dating Tips)?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

First-meeting dating tips on four things to avoid sharing about yourself

১. আপনি এখনও সিঙ্গল কেন?
এই প্রশ্ন শুনে অনেকেই নিজের সম্পর্কের ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করেন। কিন্তু তার প্রয়োজন নেই। প্রথম ডেটে এসেছেন মানেই যে এই সম্পর্কটি এগোবে, তা বলা চলে না। ফলে এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রথমেই অচেনা কাউকে জানানোর দরকার নেই। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে, তখন নাহয় শেয়ার করা যাবে।

২. আপনার ব্যক্তিগত তথ্য
আপনি মদ্যপান করেন না, পরিবারের অন্যদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক, মাইনে কত— এ ধরনের আলোচনা প্রথমদিকে এড়িয়ে যাওয়াই ভালো। যা বলতে চান না, তার উত্তরে “এখনই বলতে স্বচ্ছন্দ নই” জাতীয় কিছু বলে এড়িয়ে যেতে পারেন।

৩. কেরিয়ার নিয়ে কী ভেবেছেন?
কেরিয়ারে আপনি এখনও ঠিকমতো গুছিয়ে উঠতে পারেননি— এ বিষয়টিকে অনেকেই ছোট চোখে দেখেন। ফলে উলটোদিকের মানুষটি যদি বারবার এ বিষয়ে জানতে চায়, তবে কিছুটা সাবধান হতে হবে। আপনি কি একাধিকবার চাকরির ক্ষেত্র পরিবর্তন করেছেন? তাতে লজ্জা পাওয়ার কিছু নেই। অন্যের চোখে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ওভারশেয়ার করবেন না এই বিষয়টিতে।

৪. মেসেজের উত্তর দিতে দেরি হল কেন?
কাজে ছিলেন, মেসেজ দেখেননি, ভুলে গিয়েছিলেন— যে কোনও কারণই দেখাতে পারেন। প্রাথমিক পর্যায়েই যদি নিজের প্রতিটি পদক্ষেপের হিসেব উলটোদিকের মানুষকে দিতে শুরু করেন, তবে ভবিষ্যতে তাতে নানা সমস্যা হয়। কোনও এক পক্ষের পজেজিভনেস বাড়তে পারে। সম্পর্কে দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে পারে।

মনে রাখবেন, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন। অর্থাৎ পরেরদিকে যতবারই মোলাকাত হোক না কেন, প্রথম দেখার স্মৃতিই সবথেকে বেশি স্মরণীয় হয়ে থেকে যাবে। তাই প্রথম ডেটে একেবারে স্বাভাবিক থাকুন অপরদিকের মানুষটির সঙ্গে। তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে আপন গতিতে এগোক সম্পর্ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.