Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Stalking on Social Media

প্রাক্তনকে ফিরে পাওয়ার ইচ্ছে নেই! তবু সারাদিন প্রোফাইলে নজর রাখেন? নেপথ্যে এই কারণ

কী বলছে বিশেষজ্ঞরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২০:৫২

options
link
প্রাক্তনকে ফিরে পাওয়ার ইচ্ছে নেই! তবু সারাদিন প্রোফাইলে নজর রাখেন? নেপথ্যে এই কারণ zoom
সারাদিন প্রাক্তনের প্রোফাইলে নজর রাখেন? নেপথ্যে এই কারণ
Advertisement

শেষ হওয়ার পরও সবকিছু শেষ হয় না! চেনা রাস্তায় একসঙ্গে হাত ধরে হাঁটা, একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো তো থেকেই থাকে মনের কোণে। বিচ্ছেদের দীর্ঘদিন পরও অধিকাংশই ঢুঁ মারেন প্রাক্তনের প্রোফাইলে। অনেকেরই ধারণা, প্রাক্তনকে ফিরে পাওয়ার আশায় এমনটা করেন সকলে। কিন্তু জানেন কি এই প্রবণতার নেপথ্যে লুকিয়ে বেশ কয়েকটি কারণ।

১. বিচ্ছেদ হলেও ভালোবাসার মানুষকে কেন্দ্র করে গড়ে ওঠা অভ্যাসগুলো সঙ্গে সঙ্গে মুছে যায় না। মনের মণিকোঠায় তারা থেকেই যায়। আচমকাই মন জানতে চায়, এখন সে কেমন আছে, তাঁর রুটিন কি আগের মতোই আছে, নাকি বদলে গেল? তাঁর জীবনে কি নতুন কেউ এল? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই প্রাক্তনের প্রোফাইলে ঢু মারেন অনেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Stalking Ex on Social Media

২. সম্পর্ক শেষ হলেও কিছু প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়। আমাকে ছাড়া কি সে বেশি ভালো আছে? এই প্রশ্ন উঁকি দেয় অনেকের মনেই। সম্পর্কটি আবার শুরুর ইচ্ছে না থাকলেও স্রেফ এই প্রশ্নের উত্তর পেতে অনেকেই প্রাক্তনের প্রোফাইলে নজর রাখেন। কারণ, এক্ষেত্রে উলটোদিকের মানুষটার জেনে যাওয়ার কোনও সম্ভাবনা থাকে না। যদিও সোশাল মিডিয়ার পোস্ট কখনওই খুব একটা স্পষ্ট করে বলতে পারে না যে, তিনি কেমন আছেন।

৩. তবে অনবরত নজরদারিতেই শুরু হয় জটিলতা। ২০২৬ সালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, যারা বিচ্ছেদের কষ্ট থেকে বেরতে পারেন না, তাঁরাই বেশি প্রাক্তনকে স্টক করেন। যা না করাই ভালো। তবে বিচ্ছেদের কষ্ট ভুলতে না পারার অর্থ এটা নয় যে, কেউ এখনও তাঁর প্রাক্তনকে ভালোবাসেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.