Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Buxa

নতুন বাঘ ছাড়া হবে জঙ্গলে, পুজোর আগে পর্যটকদের জন্য কত দিন বন্ধ থাকবে বক্সা?

আলিপুরদুয়ার বক্সাতে আপাতত পর্যটন বন্ধ করল বনদপ্তর। পুজোর আগে কত দিন বন্ধ থাকছে বক্সা? বুধবার থেকে চারদিনের জন্য এই বনাঞ্চলে পর্যটনের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৯:১৫

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১৯:১৫

options
link
নতুন বাঘ ছাড়া হবে জঙ্গলে, পুজোর আগে পর্যটকদের জন্য কত দিন বন্ধ থাকবে বক্সা? zoom
বক্সায় বাঘ আনতে অসম-বিহারে নজর বনদপ্তরের। ছবি: সংগৃহীত
Advertisement

আলিপুরদুয়ার বক্সাতে আপাতত পর্যটন বন্ধ করল বনদপ্তর। পুজোর আগে কত দিন বন্ধ থাকছে বক্সা? বুধবার থেকে চারদিনের জন্য এই বনাঞ্চলে পর্যটনের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এই চারদিন জঙ্গল সাফারি, বনাঞ্চলের ভিতর পর্যটকদের রাত্রীবাস, ডে-ভিজিট সব বন্ধ করে দেওয়া হয়েছে। ‘টাইগার রিলোকেশন’ বা বাঘ এনে ছাড়ার নানা কাজের জন্য বুধবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটনের সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। ওদিকে ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বক্সাতে বাঘ ছাড়া হবে। সেই দিনের রাজ্যস্তরের অনুষ্ঠান হবে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে।

ওই মাঠে ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদব, রাজ্যের বনমন্ত্রী সহ অন্যান্য রাজ্যস্তরের বনকর্তারা। ওই অনুষ্ঠানের প্রস্তুতিও তুঙ্গে। মাঠে টেন্ট বসানোর কাজ শুরু হয়ে গেছে। এদিন ওই মাঠ পরিদর্শনে যান জেলা বিজেপির সভাপতি মিঠু দাস সহ অন্যান্যরা। বিজেপির একটি দল এদিন প্রস্তুতির সব খতিয়ে দেখেন। এই অনুষ্ঠান থেকে ২ অক্টোবর বক্সাতে বাঘ ছাড়ার ভিডিও লাইভ দেখানো হবে। বক্সা টাইগার রিজার্ভের পূর্ব বিভাগের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, “বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘ এনে আমরা বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে ছাড়ব। ২ অক্টোবর ওই বাঘকে আমরা বনাঞ্চলে মুক্ত করব। এখন বনাঞ্চলে নানা কাজ কর্ম হচ্ছে। সেই কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চারদিন বক্সা টাইগার রিজার্ভে পর্যটনের সব কিছু বন্ধ থাকবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, আগামী দু’দিনের মধ্যে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি করে একটি বাঘকে কাবু করে বক্সাতে নিয়ে আসবে বন দপ্তর। এখানে এই বনাঞ্চলে বাঘের জন্য প্রায় ২ একর জমিতে একটি এনক্লোজার তৈরি করা হয়েছে। সেই এনক্লোজারে ছেড়ে দেওয়া হবে বাঘকে। ২ তারিখ সেই এনক্লোজারের গেট খুলে দিলে বনাঞ্চলে মুক্তি পাবে ওই বাঘ। তার ভিডিও ২ অক্টোবর অনুষ্ঠানে দেখাবে বন দপ্তর। তবে গত কয়েকদিন বৃষ্টির কারণে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভে ঘুমপাড়ানি গুলি করে বাঘকে কাবু করা যায়নি। বন কর্তাদের আশা দু’দিনে বাঘকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা যাবে। আর তারপরেই তাকে বক্সাতে আনা হবে। এক্ষেত্রে একটি বাঘিনীকেই প্রথমে বক্সাতে আনতে চাইছে বনদপ্তর। পরের ধাপে আরও বাঘ এনে বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হবে বলে জানা গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.