সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীরের উপরে বেজায় চটেছেন ‘সুলতান’ সলমন৷ এতটাই যে, বলিউডের বাজিরাওয়ের মাথায় আস্ত চেয়ার ভাঙতে চান তিনি৷ সলমনের এই বিরাগের কারণ সম্প্রতি রণবীরের কাণ্ডকারখানা৷
ঘটনাক্রম এইরকম, প্যারিসের এক প্রেক্ষাগৃহে ‘সুলতান’ দেখতে গিয়েছিলেন রণবীর সিং৷ সিনেমার মাঝে ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’ গানটি চলাকালীন পর্দার সামনে নিজেই নাচ শুরু করে দেন স্বভাবচঞ্চল বলি-নায়ক৷ উল্লাসে ফেটে পড়েন দর্শকরা৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর৷
Last one 😀 #RanveerEnjoyingSultanInParis #RanveerSingh #Audience #Theatre #Paris #Bollywood #StillNotOverIt 😍 pic.twitter.com/MncQfWv5dK
Advertisement— Salée (@Scarabette) July 11, 2016
ঘটনা চোখে পড়ে ‘সুলতান’ সলমনেরও৷ রণবীরের এই ‘বেফিকর’ ঠুমকা মোটেও হালকা চালে নেননি তিনি৷ সংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন৷ রণবীরের মাথায় চেয়ার ভাঙারও ইচ্ছে প্রকাশ করেন বলিপাড়ার ভাইজান৷ অভিযোগ তোলেন নিজের দিকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই কাণ্ড করেছেন রণবীর৷ এর জন্য রণবীরের থেকে সুলতান টিমের টাকা নেওয়া উচিত বলেও মনে করেন ‘দাবাং খান’৷ সাংবাদিক বৈঠকে সলমনের পাশেই বসেছিলেন অনুষ্কা৷ পক্ষ-বিপক্ষের মাঝে শুধু মুখে হাসি বজায় রেখে পরিস্থিতি সামাল দিলেন তিনি৷
সর্বশেষ খবর
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর
-
সিএপিএফ মোতায়েন নিয়ে প্রশ্ন ডেরেকের, আলোচনা হবে সংসদীয় কমিটির বৈঠকে
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের