Shah tukh Khan

মামলা থেকে রেহাই, ভাদোদরা পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বস্তিতে শাহরুখ

'রইস' ছবির প্রোমোশনে রেলওয়ে স্টেশনে পদপিষ্টে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২, ১৯:১৩

options
link
মামলা থেকে রেহাই, ভাদোদরা পদপিষ্টের ঘটনায় সুপ্রিম কোর্টে স্বস্তিতে শাহরুখ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি শাহরুখ খানের। ২০১৭ সালে ‘রইস’ ছবির প্রোমোশনে ভাদোদরা রেল স্টেশনে পদপিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে গুজরাট হাই কোর্টে ফৌজদারি মামলা করা হয়েছিল। সেই মামলাতে সোমবার সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন শাহরুখ (Shah Rukh Khan)।

Advertisement

ঠিক কী হয়েছিল?

Advertisement

গত ২০১৭ সালের ২৩ জানুয়ারি বলিউডের কিং খান ‘রইস’ ছবির প্রোমোশনে ট্রেনে চড়ে গুজরাটের ভদোদরা স্টেশনে গিয়েছিলেন। স্টেশনে ট্রেন পৌঁছনোর পর স্মাইলি বল এবং টি-শার্টও ছুঁড়তে থাকেন শাহরুখ। একে তো কিং খানকে একবার দেখার ইচ্ছা। তার উপর আবার টি-শার্ট ও বল সংগ্রহের হিড়িক। সব মিলিয়ে স্টেশনে হইচই শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিও শুরু হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে লাঠিচার্জও করে পুলিশ। ঘটনাস্থলেই প্রাণ হারান এক ব্যক্তি।

Advertisement

[আরও পড়ুন: ললিত কাণ্ড অতীত! শুটিংয়ে সুস্মিতা, এবার রূপান্তরিত লিঙ্গের মানুষের ভূমিকায় অভিনেত্রী? ]

অনুরাগীর প্রাণহানির ঘটনায় শাহরুখ খানের বিরুদ্ধে ভদোদরার নিম্ন আদালতে মামলা রুজু হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে সমনও পাঠানো হয় শাহরুখকে। তাকেই চ্যালেঞ্জ জানিয়ে পালটা গুজরাট হাই কোর্টে মামলা রুজু করেন কিং খান। বুধবার ওই মামলার শুনানি হয়।

গুজরাট হাই কোর্টের বিচারপতি নিখিল কারিয়েলের সামনে কিং খানের আইনজীবী দাবি করেন, স্টেশনে যে হুড়োহুড়ি হয়েছিল তার প্রমাণ পাওয়া যায়নি। আদালত ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখে। তাতেই দেখা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপরই নানা দিক খতিয়ে দেখে ওই মামলাটি খারিজ করে দেন বিচারপতি। তিনি বলেন, ভদোদরা স্টেশনে ওই ব্যক্তির প্রাণহানির ঘটনায় শাহরুখ কোনওভাবেই দায়ী নন। মামলা খারিজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে বাদশা।

[আরও পড়ুন: চলবে আড্ডা, খাওয়াদাওয়া, অষ্টমীতে পরবেন কাঞ্জিভরম, এবার পুজোয় আর কী কী করছেন মিমি? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.