দ্বিতীয়বার পুত্র সন্তানের মা-বাবা হয়েছেন হর্ষ লিম্বাচিয়া ও কমেডিয়ান ভারতী সিং। গত ডিসেম্বরে তাঁদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। বড় ছেলে গোলার খেলার এক সঙ্গীও যে বেড়েছে তা বলাই বাহুল্য। দ্বিতীয়বার মাতৃত্বের পর সমানতালে সামলাচ্ছেন ঘর ও শুটিং। এর মাঝেই তৃতীয় সন্তান নিয়ে প্রশ্ন এল কমেডি ক্যুইনের দরবার। তৃতীয়বার ভারতী মা হতে চান কিনা সেই প্রশ্ন ধেয়ে আসতেই কী বললেন কমেডি ক্যুইন?
আরও পড়ুন:
সম্প্রতি ভারতীর একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে ক্রুশ্না অভিষেকের সঙ্গে ভারতীকে। ওই ভিডিওটি আসলে ‘মাস্টার শেফ সিজন ৩’-এর সেটের বাইরে তোলা। যেখানে দেখা যায় ভারতীর উদ্দেশ্যে পাপারাজ্জিরা প্রশ্ন করেন ফের কবে মা হওয়ার পরিকল্পনা করছেন ভারতী? আর তা শুনে কমেডি ক্যুইন রেগে তো গেলেনই না উলটে মজার ছলে উত্তর দিলেন। বললেন, ‘আবার সন্তান নেওয়ার পরিকল্পনা করব? তৃতীয়বার মা হব বলছেন আপনারা? কিন্তু মানুষ করবে কে? খরচ কে বহন করবে? এক কাজ করুন, আপনারা বরং আপনাদের ক্যামেরার একটা লেন্স বিক্রি করে দিন। আমার মনে হয় তাতে হয়ে যাবে।’ ভারতীর সুরে সুর মিলিয়ে ক্রুশ্না অভিষেক বলেন, ‘হ্যাঁ, আগে আপনারা উপহার নিয়ে আসুন।’ আর তাঁদের এই উত্তরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পাপারাজ্জিরা।
আরও পড়ুন:
View this post on InstagramAdvertisement
সেলেব দম্পতির প্রথম সন্তানের নাম লক্ষ্য। ডাকনাম গোল্লা। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে সুইজারল্যান্ড সফরের সময়ই দ্বিতীয় গর্ভাবস্থার কথা ঘোষণা করেছিলেন ভারতী ও হর্ষ। সোশাল মিডিয়ায় নিজের ‘মেটারনিটি ফটোশুট’-এর ছবিও শেয়ার করেছিলেন শিল্পী। সাদা ফুলের অলঙ্করণ-সহ নীল সিল্কের গাউন পরেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন ‘দ্বিতীয় বেবি লিম্বাছায়া আসছে শিগগিরি।’ভারতী আগেই জানিয়েছিলেন, তিনি একেবারেই টের পাননি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার বিষয়টি। তাঁর ওজন বেশি হওয়ার কারণেই তা টের পাননি বলে জানান শিল্পী। সেই অবস্থাতেই তাই তিনি শুটিং ফ্লোরে গিয়েছেন। ঘর ও বাইরে দুটোই সমানতালে সামলেছেন। মঞ্চে পারফর্মও করেছেন। এমনকী বেশ কিছু সাক্ষাৎকারেও ভারতী জানিয়েছিলেন বেশ কয়েকবার যে তিনি দ্বিতীয়বার মা হতে চান।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!