তিনি টলিউডের সুপারস্টার দেব। পর্দায় তাঁর ক্যারিশ্মা বিগত কুড়ি বছর ধরে বুঁদ করে রেখেছে তাঁর অনুরাগীদের। প্রজন্মের পর প্রজন্ম তাঁর অভিনয়ে মুগ্ধ। কিন্তু সুপারস্টার ইমেজ ঝেড়ে ফেলে নিজের টিমের সকলের সঙ্গে যখন তিনি ধরা দেন তখন তাঁকে দেখে মনে হয় যেন, এইতো পাশের বাড়ির ছেলেটা। বা তাঁদের পরিবারেরই একজন কেউ। এর অন্যথা হল না এবারেও।
নিজের আপ্তসহায়কের বোনের বিয়েতে ব্যস্ত শিডিউলের মধ্যেও পৌঁছে যান দেব। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিয়ের আসরে তাঁকে দেখার জন্য যে উন্মাদনা তৈরি হয়েছিল সে কথা বলাই বাহুল্য। বিয়ের আসরে গিয়ে তবে বড় দাদার মতো এই বিয়েতে গিয়ে দেবের নবদম্পতির সঙ্গে তোলা ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে নেটিজেনরা প্রশ্ন ছোড়েন দেবের নিজের বিয়ে নিয়ে। অনেকেই তাঁকে জিজ্ঞেস করেন সোশাল মিডিয়ায় যে তাঁর ‘নিজের বিয়েটা কবে? আসলে দেব ও রুক্মিণী মৈত্রর সম্পর্কের খবর টলিপাড়ায় নতুন কিছু নয়। তাঁদের দু’জনের কাছেই ঘুরে ফিরে এসেছে এই বিয়ের প্রশ্ন। এবারেও তার অন্যথা হল না। কেউ কেউ আবার বলেছেন, ‘দাদা সবার বিয়েতে হাজির থাকছ। নিজে বিয়ের পিঁড়িতে কবে বসবে? এবার একটু রুক্মিণী দির কথা টা ভাবো।’
আরও পড়ুন:

আরও পড়ুন:
তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ঘুরেফিরে এসেছে দেবের কাছে এই প্রশ্ন। যদিও এই নিয়ে দেব উত্তরও দিয়েছেন। কিন্তু না, তাঁর র রুক্মিণী মৈত্রর স্বপ্নের বিয়ে চাক্ষুষ করার আশায় যেন অপেক্ষায় রয়েছেন সকলে। আপাতত দেব ব্যস্ত তাঁর ‘দেশু ৭’ নিয়ে। এছাড়াও চলতি বছরে মুক্তি পাবে ‘অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের বায়োপিক।’ বছর শেষে মুক্তি পাবে ‘টনিক ২’।
সর্বশেষ খবর
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর