Shah Rukh Khan

শাহরুখের সঙ্গে চাই সেলফি! অসুস্থ অবস্থাতেই অনুরাগীর আবদার রাখলেন কিং খান, ভিডিও ভাইরাল

ফ্য়ানের কাছে শাহরুখই সব আর শাহরুখের কাছে ফ্য়ানই ঈশ্বর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৪, ১০:১০

options
link
শাহরুখের সঙ্গে চাই সেলফি! অসুস্থ অবস্থাতেই অনুরাগীর আবদার রাখলেন কিং খান, ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্য়ানের কাছে শাহরুখই সব আর শাহরুখের কাছে ফ্য়ানই ঈশ্বর। যে ভক্তদের জন্য আজ বলিউডের বাদশা হয়েছেন তিনি, শাহরুখ কিন্তু কোন অবস্থাতেই সেই ভক্তদের নিরাশ করেন না। তাই জন্মদিন, দিওয়ালি, ইদে নিয়ম করে দেখা মন্নতের বারান্দায় এসে দেখা করেন ভক্তদের সঙ্গে। শুধু তাই নয়, বিমানবন্দর হোক কিংবা কোনও সিনেমার প্রচার। ভক্তরা এগিয়ে আসলে, তাঁদের কিন্তু আবদার মেটান শাহরুখ। এই যেমন, শাহরুখ এতটাই তাঁদের ভক্তদের ভালোবাসেন যে, বুধবার শরীর খারাপের মধ্যেও বিশেষভাবে সক্ষম এক অনুরাগীর সঙ্গে সেলফি তুললেন। সূত্রের খবর, ঠিক এর পরেই অসুস্থ বোধ করেন শাহরুখ এবং তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শাহরুখের এই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

Advertisement

বুধবার হঠাৎই খবর আসে শাহরুখ খান অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা কিং খানের শরীর খারাপের খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ অনুরাগীরা। জানা যায়, আহমেদাবাদের প্রবল গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: তীব্র গরমে হিটস্ট্রোক শাহরুখের, ভর্তি হাসপাতালে]

গতকালই শাহরুখের শরীর খারাপের খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও কলকাতা নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলা। সংবাদমাধ্য়মের কাছে শাহরুখের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তিনি বললেন, ”শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। রবিবার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন শাহরুখ।”

Advertisement

গত কয়েকটা দিন প্রবল ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন কিং খান। বাদশার ডিহাইড্রেশন হয়েছে বলে শোনা যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় বুধবার দুপুরে। সূত্রের খবর, এদিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ৯৩ বছরের ‘দাদুর কীর্তি’তে কুর্নিশ রণবীর সিংয়ের, কী এমন করলেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.