অসুস্থ দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন শাহরুখ, নেটদুনিয়ায় ছবি ভাইরাল

নিজের হাতে কিংবদন্তী অভিনেতার শুশ্রূষা করলেন শাহরুখ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ১৪:৫২

options
link
অসুস্থ দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন শাহরুখ, নেটদুনিয়ায় ছবি ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অভিনেতা দিলীপ কুমারের বাড়িতে গেলেন শাহরুখ খান। এই প্রবীন অভিনেতার শরীর কেমন আছে, তা দেখতেই এদিন কিং খান ওনার বাড়িতে যান। আর সেখান থেকে ছবি তুলে সেটা আবার তিনি নিজের সোশ্যাল সাইটে আপলোডও করেছেন।

Advertisement

দিলীপ কুমারের খুবই কাছের মানুষ হলেন বলিউড ‘বাদশা’। কারণ শাহরুখ যেমন তাঁকে নিজের বাবার মতো স্নেহ করেন। দিলীপ কুমারও তেমন আদর করে তাঁকে নিজের ছেলে বলেই ডাকেন। গত ডিসেম্বরেই দিলীপ কুমার পা দিয়েছেন ৯৫-য়ে। আর তারপর কয়েকদিন আগেই শাহরুখ জানতে পারেন, যে এই বর্ষীয়ান অভিনেতার শরীর বিশেষ ভাল নেই। কিন্তু কাজের চাপে তাঁর সঙ্গে দেখা করতে যেতে পারেননি। তাই এবারে সব ব্যস্ততা কাটিয়ে, বেশ কিছুটা সময় বের করে তিনি ঘুরে এলেন দিলীপ কুমারের বাড়ি থেকে। আর শুধু সেখানে গিয়েই তিনি থেমে থাকেননি। ওনার বাড়িতে যাওয়ার প্রতিটি মুহূর্তে তাঁর সঙ্গে ছবিও তুলেছেন তিনি। সেই ছবি আবার দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট ম্যানেজার পোস্টও করেছেন।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[সামনেই ‘দাবাং ৩’, তার আগেই জুটি বেঁধে পর্দায় সোনাক্ষী ও সলমন]

কীভাবে নিজের হাতে দিলীপ কুমারের শুশ্রূষা করছেন কিং খান, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। এবিষয়ে সায়রা বানু বলেছেন, ‘দিলীপ সাব অনেকদিন ধরেই ওঁর কথা বলছিল। তাই আমরা বহুদিন ধরেই শাহরুখের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করেছি। কিন্তু কাজের ফাঁকে ও কিছুতেই আসার মতো সময় বের করে উঠতে পারছিল না। কিন্তু আজ এতদিন পরে ও যে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার।’

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[সাদামাটা শিক্ষক হয়ে নয়া লুকে ফ্যানদের চমকে দিলেন হৃতিক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.