‘ধুরন্ধর ২’-এর সৌজন্যে বক্স অফিসের ভাঁড়ার ক্রমশ ফুলেফেঁপে উঠছে। প্রতিদিন নিত্য-নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে আদিত্যর ছবি। অভিনয় দক্ষতায় প্রতিটি দর্শকের মন জিতে নিয়েছেন রণবীর সিং। ধুঁয়াধার অ্যাকশন থেকে সারা অর্জুনের সঙ্গে মাখমাখ প্রেমে পর্দায় ঝড় তুলেছেন। ‘ধুরন্ধর ২’ সাফল্যের মাঝেই মুম্বই নিবাসী ব্যবসায়ী ও বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে অক্ষা কম্বোজের জন্মদিন পার্টিতে একেবারে ‘বেফিকরে’ মুডে রণবীর (Ranveer Singh)। সঙ্গে ছিলেন বলিউডের শাহেনশা শাহরুখ খানও (Shah Rukh Khan)। জন্মদিন পার্টির একটি ভিডিও সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল। যেখানে কিং খান ‘আদর’ করে রণবীরের গাল টিপছেন যা দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া ‘চিকি বাডি।’
আরও পড়ুন:
দুই তারকার এহেন ‘মিষ্টি’ আলাপচারিতা মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডেল যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে কিং খানের ম্যানেজার পূজা দাদলানি রণবীরের গালে গাল ঠেকিয়ে চুম্বণ করছেন। পর মুহূর্তেই অভিনেতার কাঁধে আর গালে হাত রেখে ‘ধুরন্ধর’-এর সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ। বাদশা পিছন ঘোরার আগেই ধন্যবাদ জানিয়েছেন রণবীর।
just see how Shah Rukh Khan is patting Ranveer Singh and touching his cheeks, probably congratulating him for Dhurandhar 2 success. And even SRK’s manager Pooja Dadlani is showing love to Ranveer. ❤️ pic.twitter.com/qKiZVsxC0e
Advertisement— sohom (@AwaaraHoon) April 9, 2026
ইন্ডাস্ট্রিতে দুই তারকারই রয়েছে একটা বিরাট ফ্যানবেস। তাই খুব স্বাভাবিকভাবেই এই ভিডিওটি শাহরুখ-রণবীর ভক্তদের মন ছুঁয়েছে। এক্স হ্যান্ডেলে এক ব্যক্তি খুশি হয়ে লিখেছেন, ‘শুধু একবার দেখুন শাহরুখ কী যত্ন করে রণবীর সিংয়ের গালে হাত রাখলেন। সিনেমার সাফল্যের জন্যই শুভেচ্ছা জানাচ্ছেন সেটা বোঝাই যাচ্ছে।’
অপর এক নেটাগরিকের মন্তব্য, ‘উনি সবসময়ই ভালোবাসা-যত্নে সকলকে আগলে রাখেন।’ শাহরুখের এক অনুরাগী সমালোচকদের খোঁচা মেরে লিখেছেন, ‘অনকেই মনে করেছিল ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির উত্তরোত্তর সাফল্যে নাকি শাহরুখের হিংসা হচ্ছে। যাঁরা এটা ভেবেছিল এই ভিডিওটা তো তাঁদের সব ভাবনাকে ধূলিস্মাৎ করে দিল। শাহরুখ খানের মতো সুন্দর হৃদয় সকলের থাকে না, একজন প্রকৃত দিলওয়ালা।’

উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে একই অনুষ্ঠানে শাহরুখ ও রণবীরের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে তাঁদের সঙ্গে গ্রুপ ফটোতে পোজ দিয়েছিলেন বলি ডিভা শিল্পা শেট্টি সহ আরও অনেকেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘নেতা যায়, নেতা আসে…’, রাহুলের মৃত্যু তদন্ত নিয়ে কড়া প্রশ্ন তুললেন জীতু
-
হাসনাবাদে হাড়হিম ঘটনা! বাড়ির পাশের পুকুর ভাসছে দু’মাসের শিশু, খুনের অভিযোগ সন্তানহারা মায়ের
-
সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিটের কাছে দুর্ঘটনার কবলে পুলকার, আহত ৩ পড়ুয়া, আটক ২ গাড়ির চালক
-
কুড়মালি ও সাঁওতালি ভাষায় গীতার অনুবাদ, আরও এক জরুরি কাজ অভিমন্যুর
-
তিন দশকের সুর-সফর, দেবজ্যোতিকে সম্মানিত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স