প্রথমবার নাকি একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন রজনীকান্ত ও শাহরুখ খান। একজন দক্ষিণী ছবির ‘ঈশ্বর’, অন্যজন বলিউডের বাদশা। একের পর এক হিট দিয়ে তাঁরা ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আগেই শোনা গিয়েছিল যে, ‘থালাইভা’ রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে দেখা যাবে বিনোদুনিয়ার দুই মহারথীকে। এবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই ছবির শুটিং করবেন বলিউডের কিং খান।
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রিতে কান পাতলে এই মুহূর্তে শোনা যাচ্ছে, আগামী মার্চ মাসেই নাকি রজনীকান্তের ‘জেলার ২’ ছবির জন্য শুটিং শুরু করবেন শাহরুখ। সূত্র মারফত খবর, এই ছবিতে শাহরুখের অংশের শুটিংই নাকি শুধুমাত্র বাকি রয়েছে। আগামী মাসে অর্থাৎ মার্চে নাকি হবে সেই অংশেরই শুটিং। যা নাকি চলবে সাত থেকে আট দিন। শাহরুখের শুটিং শেষ হলেই হবে এই ছবির শুটিংয়ের পর্ব সারা। একইসঙ্গে শোনা যাচ্ছে, রজনীকান্তের এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। দুই সুপারস্টার যে ছবিতে থাকার গুঞ্জন, তাতে চমক থাকবে না তাও কী হয়? দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ‘জেলার ২’তে থাকবে ভরপুর অ্যাকশন। যদিও এই নিয়ে দুই তারকাই ‘স্পিকটি নট’। কিন্তু ক্রমেই এই জল্পনা বেড়ে চলেছে।
আগেই শোনা গিয়েছিল যে, ‘থালাইভা’ রজনীকান্তের ‘জেলার ২’ ছবিতে দেখা যাবে বিনোদুনিয়ার দুই মহারথীকে। এবার শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি এই ছবির শুটিং করবেন বলিউডের কিং খান।
বলে রাখা ভালো, শাহরুখ ও রজনীকান্তের একসঙ্গে পর্দা ভাগ করার এই খবর প্রথম সামনে এনেছিলেন এক সাক্ষাৎকারে খোদ মিঠুন চক্রবর্তী। বেশ কিছু মাস আগে নতুন ছবি সম্পর্কে মিঠুন বলেছিলেন, “আমার আগামী কাজ সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’। এই ছবিতে আমি ছাড়াও থাকবেন মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার ছাড়াও শাহরুখ খান। শুধু তাই নয়, প্রত্যেককে আমার বিপরীতে দেখা যাবে। এবং এই ছবিতে শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।” উল্লেখ্য, ছবির প্রথম অংশের শুটিং হয়েছিল চেন্নাইতে। এই ছবির শুটিং ফ্লোরেই ‘থালাইভা’ রজনীকান্ত তাঁর ৭৫তম জন্মদিনের উদযাপন সারেন। শুধু তাই নয়, অন্যদিকে গুঞ্জন, এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা বালানও। জন্মসূত্রে দক্ষিণ ভারতের মেয়ে হলেও এই ছবির হাত ধরেই পূর্ণ দৈর্ঘ্যের দক্ষিণ ভারতীয় ছবিতে এই প্রথম দেখা যাবে তাঁকে। এখন অপেক্ষা শুধু সময়ের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং
-
কানওয়ার যাত্রা শেষ, হরিদ্বারে হাজার হাজার প্লাস্টিকের বোতল ভর্তি প্রস্রাব, ৭ হাজার টন আবর্জনা
-
ধর্ষণ মামলায় খারিজ জামিন, একমাস গারদের ওপারে বন্দি থাকতে হবে বঙ্গতারকা অভিষেককে?
-
অবসর নেওয়ার পরই শ্রীলঙ্কা সিরিজে ফিরছেন রাহানে! তুঙ্গে চর্চা
-
নেতাজিকে ‘অসম্মানে’ পুলিশকে কঠোর ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেপ্তার হবেন অনন্ত মহারাজ?