Shahid Kapoor

আইনি জটিলতার মাঝেই ‘ও রোমিও’র অনুষ্ঠানে ধুন্ধুমার! রেগে শো ছেড়ে বেরিয়ে গেলেন শাহিদ কাপুর

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যান শাহিদ কাপুর। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৭:০৯

options
link
আইনি জটিলতার মাঝেই ‘ও রোমিও’র অনুষ্ঠানে ধুন্ধুমার! রেগে শো ছেড়ে বেরিয়ে গেলেন শাহিদ কাপুর
'ও রোমিও'র অনুষ্ঠানে বিধ্বস্ত শাহিদ কাপুর! ছবি- সোশাল মিডিয়া

ঝলক মুক্তির পর থেকেই আইনি জটিলতায় শাহিদ কাপুরের আসন্ন সিনেমা ‘ও রোমিও’। মুম্বইয়ের একসময়কার কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তারার কন্যা শানোবার শেখ ছবির বিষয়বস্তুতে আপত্তি তুলে মানহানি মামলার দায়ের করেছেন। এমনকী মুক্তি আটকাতে এই সিনেমার উপর যাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা হয় সেই দাবিতেও আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বিটাউনে কানাঘুষো গ্যাংস্টারের ‘নিষিদ্ধ গল্প’ তুলে ধরার জন্যেই এহেন আইনি বিতর্কে জড়িয়েছেন সিনেনির্মাতারা। এমন আবহেই শুক্রবার ‘ও রোমিও’ গানের রিলিজ অনুষ্ঠানে ধুন্ধুমার কাণ্ড! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে যান শাহিদ কাপুর। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

Advertisement

ঠিক কী ঘটেছে? ভাইরাল এক ভিডিওতে দেখা গেল, দর্শকাসন থেকে লোকজন হুড়মুড়়িয়ে মঞ্চের উপর উঠে যাচ্ছে। অনুষ্ঠান তখন মাঝপথে। মঞ্চে মাইক হাতে সিনেমা সম্পর্কিত কোনও বক্তব্য রাখছিলেন শাহিদ কাপুর। তবে তার তোয়াক্কা না করেই নিরাপত্তা বলয় টপকে স্টেজে উঠে যান জনা ত্রিশ-চল্লিশ দর্শক-অনুরাগী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ভিড়ের চোটে সেখানে পাত্তাই পান না নিরাপত্তরক্ষীরা! মঞ্চে উঠে তারা অভিনেতাকে প্রায় ছেঁকে ধরেন। কেউ সেলফি তোলার চেষ্টা করেন তো কেউ বা শাহিদকে একলহমার জন্য ছুঁয়ে দেখার ইচ্ছেপূরণ করেন। আর সেই ভিড়ের মাঝে শাহিদের প্রায় চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড় হয়। শত অনুরোধ সত্ত্বেও যখন ভিড় সামাল দিতে বেগ পেতে হয় তখন পরিস্থিতি বেগতিক দেখে মঞ্চ ছেড়ে চলে যান শাহিদ কাপুর। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে একসময়ে তিনি মঞ্চে ফেরেন, তবে ওই ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই অনুরাগী শিবিরের একাংশ বিরক্তি প্রকাশ করেছেন। কারও মন্তব্য, ‘আর কবে সভ্য হবে মানুষ?’ আরেকাংশ আবার প্রশ্ন ছুড়েছেন, ‘প্রিয় তারকাকে কেউ এভাবে বিরক্ত করে?’ সবমিলিয়ে চর্চায় ‘পান কি দুকান’ গানের প্রচারানুষ্ঠান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Hussain Ustara’s daughter seeks stay on Shahid Kapoor’s ‘O’ Romeo’ release
‘ও রোমিও’তে শাহিদ কাপুর, ছবি- সংগৃহীত

আগামী ১৩ ফেব্রুয়ারি ‘ও রোমিও’ মুক্তি পাওয়ার কথা। তার প্রাক্কালে কেন আইনি জটিলতায় পড়তে হল? কেনই বা গ্যাংস্টার কন্যা শাহিদের সিনেমার রিলিজ আটকাতে উঠেপড়ে লেগেছেন? কী এমন নিষিদ্ধ গল্প রয়েছে এই ছবিতে? এমন কৌতূহল অস্বাভাবিক নয়! বলিউডে কানাঘুষো, ‘ও রোমিও’ ছবিতে নয়ের দশকের অন্ধকার জগতের অন্যতম গ্যাংস্টার হুসেন উস্তারার জীবনকাহিনির আঁধারে শাহিদের চরিত্র সাজিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। যার সঙ্গে দাউদ ইব্রাহিমের একেবারে সাপে-নেউলে সম্পর্ক ছিল বলে শোনা যায়। মুম্বইয়ের আস্তাকুঁড়ে থেকে কীভাবে অন্ধকার সম্রাজ্যের দাপুটে ডন হয়ে ওঠে এই উস্তারা? শাহিদের চরিত্রের মাধ্যমে সেই নৈরাজ্যের কাহিনিই ফুটিয়ে তুলেছেন ভরদ্বাজ। পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর ওয়াকিবহালমহলের অনুমান, ‘ও রোমিও’ সিনেমাটি আদতে ‘স্বপ্নাদিদি, দাউদ এবং হুসেন উস্তারা’র ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে তৈরি। আর এমন গুঞ্জন চাউড় হতেই নির্মাতাদের বিরুদ্ধে ‘আইনি চড়’ কষান উস্তারাকন্যা শানোবার শেখ। তাঁর অভিযোগ, “বাবার ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা হচ্ছে। এবং বাস্তবে এরকম কোনও প্রেমের সম্পর্ক ছিল না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanjay Tiwari (@bollywoodhelpline)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.