সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখের কাছে বকা খেলেন সলমন! নিজের ভুল স্বীকারও করে নিলেন দাবাং খান! হলটা কী! তবে কি পুরনো কলহে ফের আগুন লাগল? নাহ্! সেসব কিছুই হয়নি৷ পুরোটাই হল ঠাট্টার ছলে৷
(গৌরি-শাহরুখের সঙ্গে আর থাকবে না আব্রাম!)
পুরনো ঝগড়া-বিবাদ মন কষাকষি এখন অতীত৷ ফের তাঁদের মধ্যে ভাব জমে উঠেছে৷ সোশ্যাল মিডিয়াতেই রয়েছে তার প্রমাণ৷ টুইটারে ‘রইস’ ছবির প্রচার করতে দেখা গিয়েছিল সলমন খানকে৷ আবার ‘সুলতান’ মুক্তি পাওয়ার আগে শাহরুখও বন্ধুর জন্য প্রচার চালিয়েছিলেন৷ তাঁদের বন্ধুত্ব আরও একবার রঙিন হয়ে ফুটে উঠতে চলেছে ছোটপর্দায়৷ ফের টেলিভিশনের টিআরপি আকাশ ছুঁতে চলেছে৷ কারণ ফের এক মঞ্চে হাজির হচ্ছেন করণ ও অর্জুন৷ ফের দুই বন্ধুর দাবাংগিরি দেখার অপেক্ষায় দর্শক৷
(গ্ল্যামারে গোল্ডেন গ্লোব মাতালেন প্রিয়াঙ্কা-দীপিকা)
২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বিগ বাজেটের ছবি ‘রইস’৷ তারই প্রচারে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বসে আসছেন কিং খান৷ এক মঞ্চে দুই সুপারস্টারের উপস্থিতিতে যে ফের জমজমাট হতে চলেছে শো, তা আর বলার অপেক্ষা রাখে না৷ শোনা গিয়েছে, আগামী ২০ তারিখ ওই পর্বের শুটিং করবেন দুই তারকা৷ যা দর্শকরা দেখতে পাবেন ২১ তারিখ৷ সেই পর্বেরই টিজার টুইটারে পোস্ট করেছেন সলমন৷ যেখানে সঞ্চালক সলমনকে পাওয়া গেল হরিয়ানার সুলতান রূপে৷ আর রইসের সংলাপে হাওয়া গরম করলেন বাদশা৷ এখনও না দেখে থাকলে চটপট টিজারটি দেখে ফেলুন৷ শাহরুখের ঢঙেই বলতে হয়, “পিকচার অভি ভি বাকি হ্যায়৷”
— Salman Khan (@BeingSalmanKhan) January 8, 2017
সর্বশেষ খবর
-
রূপটানের পরেই ত্বকে ব্রণের সমস্যা? এই ৩ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন শাহিদজায়া
-
প্রথমবার বাবা হলেন অনুপম রায়, প্রশ্মিতার কোলে ফুটফুটে সন্তান, কী জানালেন গায়ক?
-
বিতর্কিত রামপুর চেকপোস্টে সারপ্রাইজ ভিজিটে অর্জুন, বডি ক্যামেরা ও ‘ওয়াররুম’ চালুর নির্দেশ
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য
-
গুটখার বিজ্ঞাপনে আইনি বিপাকে শাহরুখ, ‘বিবেকে বাঁধে…’, খোঁচা সানি দেওলের!