সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাটরিনা কাইফ, জরিন খান, সোনাক্ষী সিনহার পর সলমন খানের (Salman Khan) হাত ধরে এবার বলিউড সিনেমায় পা দিতে চলেছেন শেহনাজ গিল (Shehnaaz Kaur Gill)। বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়ে বিশেষ করে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বার বার খবরের শিরোনামে আসেন শেহনাজ। আর এই শেহনজাকেই প্রথম থেকে বেশ পছন্দ সলমনের। এমনকী, সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সলমন খান। আর এবার শেহনাজকে সলমন দিতে চলেছেন নতুন কেরিয়ার।
হ্যাঁ, বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সলমন ও শেহনাজের এই গপ্পো। সূত্রের খবর অনুযায়ী, সলমন নাকি স্পষ্ট শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পার। এমনকী, শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে।
[আরও পড়ুন: তথাগতর সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিবৃতি? অভিনেত্রীর সমুদ্রে বেড়ানোর ছবি দেখে জোর চর্চা টলিপাড়ায়]
View this post on InstagramAdvertisement
তা সলমনের কোন সিনেমায় দেখা যাবে শেহনাজকে?
শোনা যাচ্ছে, সলমনের কভি ইদ কভি দিওয়ালি ছবিতেই অভিনয় করতে চলেছেন শেহনাজ। তবে এই ছবির একমাত্র নায়িকা তিনিই হবেন কিনা, তা নিয়ে এখনও সঠিক কোনও খবর পাওয়া যায়নি।
সলমনের ঝুলিতে এখন বেশ কয়েকটা ছবি। যার মধ্যে রয়েছে ‘টাইগার থ্রি’, ‘বজরঙ্গি ভাইজানে’র সিক্যুয়েল, ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েলও। তার মাঝে শেহনাজকে নিয়ে ছবি তৈরির ঘোষণা করলেন সলমন।

[আরও পড়ুন: সত্যিই কি প্রেম করছেন? রুকমার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে মুখ খুললেন অভিনেতা রাহুল ]
সর্বশেষ খবর
-
‘আপনি অনেক বদলে গিয়েছেন’, পওয়ারের নাতনির বিয়েতে মোদিকে ‘দাদা’ সম্বোধন খাড়গের
-
‘আপনার আরোগ্যে আনন্দিত’, পুলিশকর্মীর মৃত্যুর ৪২ দিন পর ফোনে আয়ুষ্মান ভারতের মেসেজ!
-
কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়! হুলস্থুল ডায়মন্ড হারবারের নুরপুরে
-
নেপাল হয়ে ভারতে, ভুয়ো নথিতে তপসিয়ার ঠিকানা, কী টার্গেট ছিল পাক আইএসআই এজেন্ট রানার?
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার!