শ্রুতি দাস, বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ। ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে বাংলা সিনেমাতেও সুযোগ পেয়েছেন শ্রুতি (Shruti Das)। এই মুহূর্তে ‘জোয়ার ভাঁটা’ সিরিয়ালে নিশা মিত্রর চরিত্রে বাঙালির ড্রইংরুমে পৌঁছে যান ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। এদিকে আবার শ্রুতির প্রিয় নায়ক মেগাস্টার দেব। চোখের সামনে যখন পছন্দের অভিনেতা আর তাঁর সঙ্গে ছবি তোলার সুযোগ, তখন তো সেই ভক্তের পোয়া বারো। ঠিক যেমনটা হয়েছে পর্দার নিশা তথা শ্রুতি দাসের সঙ্গে। সোশাল মিডিয়া দেবের সঙ্গে ছবি তোলার মুহূর্ত ভাগ করে আবেগপ্রবণ অভিনেত্রী। আনন্দে আত্মহারা শ্রুতির চোখে জল!
আরও পড়ুন:
শহরের একটি অনুষ্ঠানে দেবের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিলেন শ্রুতি দাস। পরনে কালো শাড়ি, কপালে বেশ বড় সাইজের টিপ আর খোলা লম্বা চুলে ঐতিহ্যবাহী লুকে আরও একবার প্রশংসা কুড়ালেন অভিনেত্রী। সমাজমাধ্য়মে দেবের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করেছেন। সেখানেই অভিনেত্রীর চোখে জল একদম স্পষ্ট। ছবি তোলার জন্য দেবের সান্নিধ্য পাওয়াটা সত্যিই অপ্রত্যাশিত এক মুহূর্ত, তাই শ্রুতির জীবনেও কান্না-হাসির দোলদোলানি!
View this post on InstagramAdvertisement
প্রিয় নায়কের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি, অজান্তেই চোখে জল। ভক্তের ভালোবাসায় আপ্লুত সুপারস্টার দেবও। লাল হৃদয় আর ইভিল আই ইমোজি দিয়ে শ্রুতি লিখেছেন, ‘আই লাভ ইউ’। যার বাংলা তর্জমা করলে হয়, আমি তোমাকে ভালোবাসি। দেবের সঙ্গে ছবি তোলার সুযোগে শ্রুতি যে কতটা আবেগতাড়িত ছিলেন তা ছবিতেই স্পষ্ট।
View this post on Instagram
সংবাদ প্রতিদিন ডিজিটালকে উচ্ছ্বসিত শ্রুতি জানাচ্ছেন, “এটা আমার সেকেণ্ড টাইম ছবি তোলা, সঙ্গে অনেক গল্প আর খাওয়াদাওয়া। এটা চিরদিন মনে থেকে যাবে। মানুষ দেবদার ফ্যান ছিলামই, আরও একবার হয়ে গেলাম। অত্যন্ত সুন্দর মনের একজন ব্যক্তি, যাকে বলে মাটির মানুষ।”

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে’, অভিষেককে নিশানা করে শুভেন্দুর তোপ, ‘চোরদের জেলে যেতে হবে’
-
লাভের গুড় খেয়ে যায় ফড়েরা! ‘সরাসরি ধান কিনবে সরকার’, চাষিদের পাশে ‘বন্ধু’ শুভেন্দু
-
লন্ডনে জোড়া ধর্ষণ কাণ্ডে পুলিশের জালে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার, শেষ কেরিয়ারও!
-
চার নয়, দু’সপ্তাহ সময় দিলেন স্পিকার! সাংসদ পদ ইস্যুতে আরও চাপে সুদীপ-কাকলিরা
-
ভিক্ষাপাত্র দমাতে পারেনি পড়াশুনোর অদম্য জেদ, স্টেশনেই বাড়ছে ‘দুর্গার বিদ্যাসাগর’