শস্য-শ্যামলা পশ্চিমবঙ্গের প্রাণ কৃষকরা। শুক্রবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে সেই কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন পূর্ববর্ধমানে বিদ্যুৎ ও পূর্ত দফতরের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে কৃষকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “বছরে ২৫-৩০ হাজার টাকা পর্যন্ত বিদ্যুতে ছাড় পাবেন কৃষকরা। ৪ লক্ষের বেশি কৃষক প্রতি ইউনিট বিদ্যুতে ২ টাকা ভর্তুকি পাবেন।” মুখ্যমন্ত্রীর কথায়, পূর্ব বর্ধমানের মানুষ উজার করে দিয়েছেন আমাদের, এবার আমাদের দায়িত্ব উন্নয়ন উজার করে দেওয়ার। ৪ লক্ষ কৃষকদের জন্য বাড়তি ৩০০ কোটি টাকা দেবে সরকার।
মেমারিতে দাঁড়িয়ে তিনি সাফ জানান, “কৃষকদের বঞ্চিত করার জন্য কোনও দালাল, রাইসমিলের মাফিয়া, ২ নম্বর লোক থাকবে না। সমস্ত ধান কিনবে সরকার। ১০০ কুইন্টাল ধান দিলছ ২০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে।”

পূর্ব বর্ধমানকে ‘গর্বের শস্য ভান্ডার’ বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “পিএম কিষান সম্মাননিধি প্রকল্পে বছরে ৬ হাজার করে পেতেন কৃষকরা। আমরা ভেরিফিকেশন করেছি। আবেদনকারীদের যুক্ত করে ৬ হাজারের সঙ্গে আরও ৩ হাজার যোগ করে মোট ৯ হাজার পাবে।” তিনি এও জানিয়েছেন, “৩০ সেপ্টেম্বরের মধ্যে কৃষকবন্ধু ভেরিফিকেশন হয়ে যাবে। যাদের জমি আছে, তারা ৪ হাজার টাকা পাবেন এক বছরে। বেশি জমি যাদের, তাদের ৬ হাজার দেবে সরকার। ৫ একর পর্যন্ত যাদের জমি আছে, ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে ২৭০০ টাকা ক্যুইন্টাল প্রতি ধান কিনবো।” এদিন ধানের ব্যবসায় যুক্ত ‘মিডলম্যান’ ফড়েদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রীর। মেমারিতে দাঁড়িয়ে তিনি সাফ জানান, “কৃষকদের বঞ্চিত করার জন্য কোনও দালাল, রাইসমিলের মাফিয়া, ২ নম্বর লোক থাকবে না। সমস্ত ধান কিনবে সরকার। ১০০ কুইন্টাল ধান দিলছ ২০ হাজার টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে।” আলুচাষিদের উপর দিনর পর দিন অত্যাচারের বিরুদ্ধে এদিন তৃণমূল সরকারকে বিঁধে শুভেন্দু বলেন, “আলুচাষিদের উপর অত্যাচার করেছে বিগত সরকার। সারের কালোবাজারি, সীমানা বন্ধ করা, হিমঘরের উপর অত্যাচার করেছে। আলু চাষিদের জন্য সরকারি ভর্তুকি আসবে। ডিসেম্বরেই আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ আসতে চলেছে।”

এদিন পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলার উপভোক্তাদের হাতে কৃষি, সেচ, বিদ্যুতে ভর্তুকি ও সূর্যঘর প্রকল্পের চেক তুলে দেন। ভাতারে ১২৩ কোটি ৪৮ লক্ষ ৯১ হাজার টাকার প্রকল্প। রাজ্যের আরও তিনটি প্রকল্পের উদ্বোধন ৩৩ কোটি টাকা। সাব স্টেশন রাজপুর সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুর সহ তিনটি পূর্ব বর্ধমানের জামালপুরের চৌবেরিয়ার ইডেন খালের উপর সেতুর উদ্বোধন করেন তিনি। এদিন পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে ১২৫ দিনের জি রাম জি প্রকল্পের কাজ, অন্নপূর্ণা থেকে আবাস, আয়ুষ্মান থেকে জলজীবন মিশন প্রকল্পের রাজ্যবাসীর জন্য সরকারের ঢালাও উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গে ইউসিসি, লাভ জিহাদ ও ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন আনার কথাও এদিন আরও একবার মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী।
সর্বশেষ খবর
-
ঠোঁটস্থ চণ্ডীপাঠ-গীতা, সংসারের জোয়াল টানতে গেরুয়া বসনে অটোর স্টিয়ারিংই ভরসা ‘সাধুদা’র
-
ঢেঁড়স এক্কেবারে অপছন্দের? এই ৫ রেসিপি মেনে বানালে ছোটরাও আঙুল চেটে খাবে!
-
বাজারদরে ৯৮০০ কোটি টাকার তফাৎ! তবু ব্রাজিলকে বেগ দিতে পারেন ভারতের কোন ফুটবলাররা?
-
হাঁটুতে অস্ত্রোপচারের পর ‘বিগ বসে’ ওয়াইল্ড কার্ড এন্ট্রি! শন বললেন, ‘ফিরছি তবে…’, নতুন টুইস্ট?
-
ক্যাপ্টেন স্পার্ক! বিশ্বমাঝে ভারতের মাথা উঁচু করা স্মিত মচ্ছর মনে করালেন নীরজাকে