সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিখ ধর্ম পালনে যে পাঁচটি জিনিস অত্যাবশ্যক তার মধ্যে একটি হল কৃপাণ৷ আর সেটিই কি না ঠাঁই পেল জ্যাকলিন ফার্নান্ডেজের কোমরে! বলিউডি ছবি ‘ঢিসুম’-এর প্রথম গানের টিজারে এ দৃশ্য দেখে ভয়ানক ক্ষুব্ধ শিখ সম্প্রদায়ের মানুষ৷ ছবি থেকে গানটিকে বাদ দেওয়ার জন্য সেন্সর বোর্ডে চিঠি লিখলেন গুরুদোয়ারা ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মজিন্দর সিং সিরসা৷
জন আব্রাহাম, বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্ডেজের এ ছবির ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার সঙ্গেই সাড়া পড়েছিল নেটদুনিয়ায়৷ তাই প্রথম গান মুক্তি নিয়ে যথেষ্ট আগ্রহ ছিল৷ গান মুক্তির আগে প্রকাশ পেয়েছিল টিজার৷ সেখানেই স্বল্পবসনা জ্যাকলিনের কোমরে দেখা গেল কৃপাণ৷ শিখরা এই বস্তুটিকে তাঁদের ধর্মাচরণে বিশেষ গুরুত্ব দেন৷ সেটিকে বলি-নায়িকার কোমরে দেখে মেনে নিতে পারেননি মজিন্দর সিং সিরসা৷ সরাসরি সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ বলিউডি গানের নাচে কৃপাণ ব্যবহারকে ‘বেয়াদপি’ বলেই উল্লেখ করেন তিনি৷ শিখদের ধর্মীয় ভাবাবেগে যে এ দৃশ্য আঘাত করবে এমনটাও জানিয়েছেন তিনি৷ আর তাই তাঁর আবেদন, এ গানটিকে যেন ছবি থেকে বাদ দেওয়া হয়৷ এই মর্মে সেম্সর প্রধান পহেলাজ নিহালনিকে একটি চিঠিও লেখেন তিনি৷ তাঁর দবি, হয় গানটিকে বাদ দেওয়া হোক, নতুবা নতুন করে গানটির শুটিং করা হোক৷ সেই সঙ্গে শিখদের কাছে ছবির পরিচালক ও কলাকুশলীদের ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি৷ ‘সিবিএফসি’ যদি সঠিক পদক্ষেপ নিতে না পারে তাহলে এই বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান মনিন্দর৷
দেখুন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’