Abhijeet Bhattachaya

যুদ্ধবিধ্বস্ত দুবাইতে আটকে ছেলে, ফেরানোর কাতর আর্জি জানিয়েও কেন পোস্ট মুছলেন অভিজিৎ?

দুবাইতে আটকে রয়েছেন বহু তারকা। টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে বি-টাউনের নার্গিস ফাকরি আপাতত সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপদে রয়েছেন সকলে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৯:২৩

options
link
যুদ্ধবিধ্বস্ত দুবাইতে আটকে ছেলে, ফেরানোর কাতর আর্জি জানিয়েও কেন পোস্ট মুছলেন অভিজিৎ?
দুবাইতে আটকে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের ছেলে। ফাইল ছবি

পঞ্চম দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। আর তারই মাঝে দুবাইতে আটকে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattachaya) ছেলে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাবা। সোশাল মিডিয়া পোস্টে সরকারের কাছে ছেলেকে ফেরানোর ব্যবস্থা করার আর্জি জানান তিনি। মাত্র কিছুক্ষণের মধ্যে সে পোস্ট ডিলিটও করে দেন। সরকারের কাছে আর্জি জানানো পোস্টটি কেন ডিলিট করলেন শিল্পী, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।

Advertisement

ইনস্টাগ্রাম পোস্টে নিজের ছেলে জয় ভট্টাচার্যের দুবাইতে আটকে থাকা দুঃসংবাদ দেন অভিজিৎ। তিনি লেখেন, “এটা সত্যি আমাদের পরিবারের কাছে দুঃসময়। আমার ছেলে জয় বর্তমানে দুবাইতে আটকে। একজন বাবা হিসাবে আমার পরিবারের কাছে অত্যন্ত দুঃসময়। কেন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ, দয়া করে এই পরিস্থিতির দিকে নজর দিন। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে আমার ছেলেকে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করুন।” পোস্টের একেবারে শেষে অভিজিৎ আরও লেখেন, “আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সরকারের সাহায্য পাব। দয়া করে তাকে নিরাপদে বাড়ি ফেরানোর চেষ্টা করুন।” ওই পোস্টটি নরেন্দ্র মোদি, অমিত শাহ, জয় শাহ-সহ বিমান সংস্থাকে ট্য়াগও করেছিলেন অভিজিৎ। যদিও কিছুক্ষণের মধ্যে পোস্টটি ডিলিট করে দেন সঙ্গীতশিল্পী। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন সাহায্যের কাতর আর্জি জানানো পোস্ট মুছলেন অভিজিৎ। যদিও এ বিষয়ে শিল্পী কিংবা তাঁর টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যুদ্ধ আবহে দুবাইয়ের আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে অশান্ত দুবাই। শোনা যাচ্ছে ঘন ঘন বিস্ফোরণের শব্দ। আতঙ্কিত বহু পর্যটক। বহু হোটেল অতিথিদের বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। সেই দুবাইতে আটকে রয়েছেন বহু তারকা। টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে বি-টাউনের নার্গিস ফাকরি আপাতত সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপদে রয়েছেন সকলে। যদিও কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি শহরে ফিরেছেন। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.