Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Rashmika Mandanna

‘নতুন বউদির যত্ন নিন’, রিসেপশনের আগে আর্জি বিজয়ের, ‘লাজে রাঙা’ রশ্মিকা

Vijay Deverakonda: হায়দরাবাদে গ্র্যান্ড রিসেপশনের কয়েক ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বামীর রসিকতায় লাজে রাঙা হলেন 'পরমসুন্দরী'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৮:১৬

options
link
‘নতুন বউদির যত্ন নিন’, রিসেপশনের আগে আর্জি বিজয়ের, ‘লাজে রাঙা’ রশ্মিকা zoom
রিসেপশনের আগে হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি বিজয় ও রশ্মিকা। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

সদ্যই বিয়ে সেরেছেন। ‘নতুন বউদি’ রশ্মিকা। হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশনের আগে সাংবাদিকদের সেকথা মনে করিয়ে দিলেন বিজয়। নববধূর বিশেষ যত্ন নেওয়ার আর্জিও জানালেন তিনি। যা শুনে ‘লাজে রাঙা’ নববধূ। ভাইরাল হওয়া ভিডিওতে ফুটে উঠেছে সে দৃশ্য।

বুধবার দুপুরে হায়দরাবাদের সাংবাদিক বৈঠকে হলুদ পাঞ্জাবিতে ধরা দেন বিজয়। পাশে রশ্মিকার পরনে হালকা গোলাপি রঙের শাড়ি। গলায় মঙ্গলসূত্র। মাথায় সিঁদুর। একেবারে ‘সংস্কারী’ বেশ নজর কেড়েছে সকলের। সাংবাদিকদের সামনে এদিন বিজয় বলেন, “আমাকে ছোট থেকে আপনারা দেখেছেন। আমার ছবি, সাক্ষাৎকার, ফটোশুট দেখেছেন। আমি যখন কেরিয়ার শুরু করেছি, তখন আমার একের পর এক সাক্ষাৎকার সত্য়িই খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় আপনারা আমাকে সাহায্য করেছেন। একজন অভিনেতা যখন স্বপ্নপূরণের দিকে এগিয়ে যায়, সেই যাত্রাপথের সঙ্গী হলেন আপনারা। এখন আমি বিবাহিত। আপনারা এখনও আমার পাশেই আছে। আমরা সকলেই এগিয়ে চলেছি।”

Advertisement

রশ্মিকার পাশে দাঁড়িয়ে বিজয় আরও বলেন, “তেলুগু রাজ্য নতুন বউদি পেল। দয়া করে তাঁর যত্ন নিন।” হাসিমুখে এরপর রশ্মিকা বলেন, “এই প্রথমবার আমরা এত বড় পদক্ষেপ করছি। নতুন জীবনে আমরা আপনাদের আশীর্বাদ চাই।” এর আগে অনুরাগীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন নবদম্পতি। তাতে স্বামী বিজয়কে নিজে হাতে খাইয়ে দিতেও দেখা গিয়েছে রশ্মিকাকে। গলায় মঙ্গলসূত্র, সিঁথি ভর্তি সিঁদুর পরা ‘সংস্কারী’ রশ্মিকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।

এর আগে গত সোমবার তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেতে পা রাখেন সস্ত্রীক বিজয় দেবরাকোন্ডা। বিয়ের পর গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন তারকা দম্পতি। সৌজন্য বিনিময় সারেন গ্রামের মানুষদের সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়, একজন শিল্পীর সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে তা অক্ষরে অক্ষরে পালনের পথে হাঁটেন নবদম্পতি। নিজের গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন বিরোশ। এদিকে মঙ্গলবার সকালে নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি ভাগ করে নেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। যেখানে ধরা পড়ে ভরপুর রোম্যান্স। রশ্মিকা লেখেন, ‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না।’

এদিকে, বুধবার আর কয়েক ঘণ্টার মধ্যে শুরু হবে বিরোশের রিসেপশন। এই অনুষ্ঠানের অতিথি তালিকা নিয়ে নানা জল্পনা রয়েছে। বিয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিজয় ও রশ্মিকা। অমিত শাহের সঙ্গে দেখা হয়েছে তাঁদের। সম্ভবত আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দু’জনই। এছাড়া বলিউডের প্রথম সারির অভিনেতাদের রিসেপশন আমন্ত্রণ করেছেন তাঁরা। তেলুগু, তামিল, মালায়ালম, কন্নড় ছবির অভিনেতারাও বিরোশের গ্র্যান্ড রিসেপশনে আসতে পারেন। সবমিলিয়ে আমন্ত্রিতদের তালিকায় যে ঠাসা হাই প্রোফাইল ব্যক্তিত্বের ভিড়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.