Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sapthami Gowda

ইচ্ছে করে শরীরের গোপন অংশে ক্যামেরা তাক! ‘দেহ নয়, প্রতিভা দেখুন’, পাপারাজ্জিদের ভর্ৎসনা ‘কান্তারা’ অভিনেত্রীর

'আর এসব বরদাস্ত করব না', স্পষ্ট জানাচ্ছেন সপ্তমী গৌড়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৩:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৩:১৮

options
link
ইচ্ছে করে শরীরের গোপন অংশে ক্যামেরা তাক! ‘দেহ নয়, প্রতিভা দেখুন’, পাপারাজ্জিদের ভর্ৎসনা ‘কান্তারা’ অভিনেত্রীর zoom
নেট ভুবনে এই মুহূর্তে চর্চায় সপ্তমীর পোস্ট।

পাপারাজ্জিরা ইচ্ছে করে জুম-ইন করে অভিনেত্রীদের ছবি তোলেন। ‘যথাযথ নয়’ এমন অ্যাঙ্গলেও তাক করেন ক্যামেরা। এমনই অভিযোগ করলেন দক্ষিণী নায়িকা সপ্তমী গৌড়া (Sapthami Gowda)। ‘কান্তারা’ ছবির অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, আর এই ধরনের আচরণ বরদাস্ত করবেন না তিনি। এমন মন্তব্যকে সমর্থন জানিয়েছেন তিন অভিনেত্রী রুক্মিনী বসন্ত, দিব্যা স্পন্দনা ও আশিকা রঙ্গনাথ।

সপ্তমী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেক সময়, অনুষ্ঠানে মহিলা শিল্পীদের ছবি এবং ভিডিও ইচ্ছাকৃতভাবে ভুল অ্যাঙ্গল থেকে তোলা হয়। ক্যামেরার ফোকাস তাঁদের শরীরের উপর থাকে। তাঁদের কাজ, অর্জন বা অনুষ্ঠানের উপরে নয়। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এক পুনরাবৃত্তিময় সমস্যা।’

Advertisement

এই মন্তব্যকে সমর্থন করেছেন অন্যরাও। রুক্মিনী বসন্ত, দিব্যা স্পন্দনা ও আশিকা রঙ্গনাথও সোশাল মিডিয়ায় এই মন্তব্যকে সমর্থন জানিয়ে পোস্টটি শেয়ার করেছেন। সব মিলিয়ে নেট ভুবনে এই মুহূর্তে চর্চায় সপ্তমীর পোস্ট।

অভিনেত্রীর স্পষ্ট অভিযোগ, ‘এই ধরনের ইচ্ছাকৃত জুম-ইন এবং অনুপযুক্ত অ্যাঙ্গেল একেবারেই মেনে নেওয়া যায় না। এমন আচরণ আমাদের মর্যাদা লঙ্ঘন করে। একে স্বাভাবিক বলে বিবেচনা করা যায় না। আমরা এখানে আমাদের শিল্পের জন্য এসেছি, আমাদের সিনেমার জন্য এসেছি।’ তাঁর আবেদন, ‘আমরা আশা করি যাঁরা অনুষ্ঠানগুলি কভার করবেন তাঁরা পেশাদারিত্ব, শ্রদ্ধা এবং শালীনতা বজায় রাখবেন। আমরা এই সীমারেখা নির্মাণে ঐক্যবদ্ধ। এমন অভিজ্ঞতার সম্মুখীন হওয়া প্রত্যেক মহিলার সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

তাঁর এই মন্তব্যকে সমর্থন করেছেন অন্যরাও। রুক্মিনী বসন্ত, দিব্যা স্পন্দনা ও আশিকা রঙ্গনাথও সোশাল মিডিয়ায় এই মন্তব্যকে সমর্থন জানিয়ে পোস্টটি শেয়ার করেছেন। সব মিলিয়ে নেট ভুবনে এই মুহূর্তে চর্চায় সপ্তমীর পোস্ট।

২০২০ সালে কন্নড় ছবি ‘পপকর্ন মাঙ্কি টাইগার’ ছবির মধ্যে দিয়ে ছবির জগতে আত্মপ্রকাশ অভিনেত্রীর। কিন্তু ‘কান্তারা’য় অভিনয় তাঁকে প্রতিষ্ঠা দেয়। বলিউডেও তিনি কাজ করেছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এ। কর্নাটক সরকারের এক প্রকল্পে তাঁকে অ্যাম্বাসাডর নিযুক্ত করা হয়েছে।

সপ্তমী সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘অনেক সময়, অনুষ্ঠানে মহিলা শিল্পীদের ছবি এবং ভিডিও ইচ্ছাকৃতভাবে ভুল অ্যাঙ্গল থেকে তোলা হয়। ক্যামেরার ফোকাস তাঁদের শরীরের উপর থাকে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.