জানুয়ারি মাসে সকলকে চমকে দিয়ে প্লেব্যাককে বিদায় জানিয়েছিলেন অরিজিৎ সিং। তাঁর ওই ঘোষণায় চরম হতাশায় নিমজ্জিত হয়েছেন তাঁর ভক্তকুল। পছন্দের গায়কের কণ্ঠে সিনেমায় আর গান না শুনতে না পারার আক্ষেপ রয়েছে তাঁদের মনে প্রবল। একইসঙ্গে খুব তাড়াতাড়ি প্লেব্যাক থেকে অবসর নেওয়া নিয়েও অনেকে তাঁকে কটাক্ষ করেছেন। ট্রোলের বন্যা বয়েছে নেটপাড়ায়। এবার এই নিয়ে মুখ খুললেন অরিজিৎ।
আরও পড়ুন:
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে সপাট জবাব দেন অরিজিৎ তাঁর ট্রোলারদের। একইসঙ্গে নিজের ভক্তদেরও শান্ত থাকতে বলেন তিনি। ঠিক কী লেখেন এদিন অরিজিৎ? এদিনের পোস্টে গায়ক লেখেন, “আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যে গুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি নতুন প্রোজেক্ট নেওয়া বন্ধ করেছি আগেই। কিন্তু সেই গানের তালিকাও যে খুব ছোট নয় তা তোমরা জানো। তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। শান্ত থাক। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।’
This message is just for my listeners
please dont read and swipe right now if you are not my listener, its a humble request.AdvertisementHello beautiful people! ❤️
I just want to tell you all that I love you.
Thank you so much for your kindness in this ruthless world.
Although I have…— WhoamI (@Atmojoarjalojo) February 24, 2026
একজন শিল্পীর প্রতি তাঁর অনুরাগীদের দায়বধতা ঠিক কতটা থাকে তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। অরিজিৎ ভক্তরা তা আরও ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। বরাবর পাশে থেকেছেন পছন্দের গায়কের। আর তা থাকবেন নাই বা কেনো? মনখারাপ থেকে মনভাঙা, মধ্যরাতে ভাঙা হৃদয়ের প্রলেপ সবেতেই উপশম হিসেবে কাজ করেছে অরিজিতের গান। আর তাই ভক্তদের ভালোবাসাকে এভাবেই মূল্য দিলেন তিনি। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী হিসেবেই প্রথম সকলের নজর কাড়েন অরিজিৎ। যদিও তিনি সেই প্রতিযোগিতায় জিততে পারেননি। কিন্তু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তবে পথটা সহজ ছিল না। ‘মার্ডার ২’ ছবিতে গাওয়া তাঁর ‘ফির মহব্বত’ গানটিই ছিল বলিউডে প্রথম গান। বাকিটা ইতিহাস। ক্রমে বলিউডের মেল প্লেব্যাক ও অরিজিৎ প্রায় সমার্থক হয়ে উঠেছে। অরিজিতের বয়স মাত্র ৩৮। এখনও চল্লিশই পেরোননি। সকলেই নিঃসংশয় ছিলেন সামনে পড়ে রয়েছে বিস্তীর্ণ সোনালি পথ। কিন্তু আচমকাই প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন তিনি। সকলকে অবাক করে দিয়ে। কিন্তু সেই সঙ্গেই গায়ক এও স্পষ্ট করে দিয়েছেন, তিনি ছবিতে গান গাইবেন না। কিন্তু তাঁর মিউজিক্যাল কেরিয়ার থমকাচ্ছে না। অর্থাৎ অন্যত্র সঙ্গীতচর্চা যেমন করছেন করবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের