ভরা বিয়ের মরশুমে টলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই বাজছে। প্রথমে মধুমিতা সরকার, তারপর প্রিয়াঙ্কা মিত্র-শুভ্রজিৎ সাহা ও রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি, একে একে বিয়ের পিঁড়িতে বসেছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। এর মাঝেই কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ‘ঝাঁপি’ ও ‘দীপ’। অর্থাৎ শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী খুব তাড়াতাড়িই নাকি এই শুভকাজ সারবেন। আসল ব্যাপারটা কী? এই গুঞ্জন কি আদৌ সত্যি? তা জানতেই শুভস্মিতা ও সৌরভের সঙ্গে যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। বিয়ের গুঞ্জনে ঠিক কী বললেন তাঁরা?
অভিনেত্রী শুভস্মিতা এপ্রসঙ্গে বলেন, “আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাবো।” অন্যদিকে সৌরভ বলেন, “জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, সেসবের ঊর্ধ্বে গিয়ে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে। আর তা হওয়া খুবই স্বাভাবিক। কারণ গত আট মাস ধরে আমরা একসঙ্গে কাজ করছি। সেই বন্ধুত্বের রসায়ন দেখে ও পর্দায় আমাদের একসঙ্গে দেখে এমন একটা প্রত্যাশা হয়তো তৈরি হয়েছে। কাকে কতটা কার সঙ্গে মানাচ্ছে সেটা তো অপরপ্রান্তের মানুষ ভালো বুঝতে পারেন তাঁদের হয়তো এমনটা মনে হওয়া সেখান থেকেই। কিন্তু এমন কিছু ঘটছে না।” অর্থাৎ বিয়ের গুঞ্জনে কার্যত জল ঢেলে দিয়েছেন শুভস্মিতা ও সৌরভ। এবং একইসঙ্গে সব জল্পনা নস্যাৎ করে শুধুমাত্রই বন্ধুত্বে জোর দিয়েছেন অভিনেতা-পরিচালক।
আরও পড়ুন:
View this post on Instagram
অভিনেত্রী শুভস্মিতা এপ্রসঙ্গে বলেন, “আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাবো।” অন্যদিকে সৌরভ বলেন, “জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ।”
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সুবাদেই পর্দায় জুটি হিসেবে ধরা দিয়েছেন সৌরভ-শুভস্মিতা। ‘দীপ দা’র প্রতি ‘ঝাঁপি’র ভালোবাসা, পর্দায় তাঁদের রসায়ন সত্যিই দর্শকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে রিয়েল লাইফে তাঁদের দু’জনের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে একসঙ্গে নানা আদুরে পোস্ট। আর এসব থেকেই ‘দাবানল’ গতিতে ছড়িয়ে পড়ছে তাঁদের বিয়ের জল্পনা। অনেকেই মনে করছেন মুখে অস্বীকার করলেও আসলে তাঁরা ডুবে দুবে জল খাচ্ছেন। যদিও পর্দার জুটি এক্কেবারে ‘স্পিকটি নট’।
উল্লেখ্য, বসন্ত পঞ্চমীর দিন সৌরভের সঙ্গে শুভস্মিতার ভাগ করে নেওয়া একগুচ্ছ ছবি থেকেই জল্পনার সূত্রপাত। যেখানে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের জুটিকে খুনসুটিতে মাততে দেখা গিয়েছে। পর্দার বাইরে অফ স্ক্রিনেও কি ‘দীপ’ এবং ‘ঝাঁপি’র মধ্যে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে? ছবি প্রকাশ্যে আসার পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস! জোরালো হয়েছে সম্পর্কের গুঞ্জনও। কখনও শুভস্মিতাকে দেখা গিয়েছে সৌরভের বাহুলগ্না হয়ে, আবার কখনও বা অভিনেতার গাল টিপে স্নেহের পরশ বুলিয়ে দিতে দেখা গিয়েছে ‘ঝাঁপি’কে। তাহলে কি মধুমিতা অধ্যায়ের পর ফের নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সৌরভ চক্রবর্তী? কৌতূহল মিটিয়েছিলেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য
-
ভাঙড় বিস্ফোরণের ‘মূলচক্রী’, শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত