চোদ্দ বছর পর পর্দায় ফিরছে অক্ষয় কুমার-প্রিয়দর্শন জুটি। বলিউডের পরিচালক-অভিনেতা জুটি বললেই যাঁদের কথা মাথায় আসে তাঁদের মধ্যে অন্যতম প্রিয়দর্শন-অক্ষয়। আগামী এপ্রিলেই প্রিয়দর্শন পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলো’র দরজা খুলবে, অর্থাৎ এপ্রিলে মুক্তি পাবে এই ছবি। আর সেই ছবিতেই ফের দেখা যাবে অক্ষয়কে (Akshay Kumar)। এবার প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।
ইতিমধ্যেই ‘ভূতবাংলো’র (Bhoot Bangla) মোশন পোস্টার ভাইরাল সোশাল মিডিয়ায়। ছবির ওই নতুন পোস্টারে দেখা যাচ্ছে, একটি সিংহাসনে বসে রয়েছেন অক্ষয়। তার চারিদিকে ভয়ংকর কয়েকটি মুখাবয়ব। সব মিলিয়ে একটা অদ্ভুত আলো-আঁধারি পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। শুধু তাই নয়, এক অদ্ভুত অবতারে দেখা যাচ্ছে অক্ষয়কেও। হাতে-গলায় রুদ্রাক্ষ, চোখে সানগ্লাস পরে এক অদ্ভুত ভঙ্গিমায় সিংহাসনে বসে রয়েছেন ‘খিলাড়ি’। নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাগ করে নিয়ে অক্ষয় লিখেছেন, ‘দশজনকে পাল্লা দেব। সবটাই শুধু সময়ের অপেক্ষা।’ উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘ভূত বাংলো’। অক্ষয়-প্রিয়দর্শন জুটি এর আগে জখনই পর্দায় ধরা দিয়েছে তখনই কমেডি ভরপুর ছবি উপহার দিয়েছেন সকলকে। সেই তালিকায় রয়েছে ‘ভাগম ভাগ’, ‘ভুলভুলাইয়া’র মতো একাধিক ছবি। এবারেও যে তার ব্যতিক্রম হবে না সে কথা বলাই বাহুল্য। কমেডির মোড়কে আবারও ভৌতিক গল্পই বলবে প্রিয়দর্শনের নতুন ছবি।
আরও পড়ুন:
View this post on Instagram
বলে রাখা ভালো, এর আগে বালাজি মোশন পিকচার্সের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে জানানো হয়েছিল ‘বাংলো থেকে একটি খবর এসেছে। বাংলোর দরজা খুলবে আগামী ১৫ মে ২০২৬ এ।’ পরে সেই দিন পরিবর্তিত হয়ে ঠিক হয় ১০ এপ্রিল। উল্লেখ্য, এর আগেই ‘ভূত বাংলো’ ছবির টিম তাদের জয়পুরের সেট থেকে একটি ছবি পোস্ট করেছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে আরও বিশেষ হয়ে ওঠে এবং বিশেষ সময়ে হয়।’ এই ছবির হাত ধরে পঁচিশ বছর পরে ফের একসঙ্গে পর্দাভাগ করবেন তব্বু ও অক্ষয়। তবে বাঙালি দর্শকের যা সবথেকে বড় প্রাপ্তি হতে চলেছে এই ছবি থেকে তা হল নতুনভাবে ‘ভূত বাংলো’তে যিশু সেনগুপ্ত। এই ছবিতে যিশুর চরিত্র ফের নতুন কিছু দর্শককে উপহার দেবে বলেই প্রত্যাশা বাড়ছে সকলের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে